ভিডিও বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১২ মার্চ, ২০২৬, ১০:০৪ রাত

সিরাজগঞ্জের তাড়াশে ডিজেল সংকটে সেচ নিয়ে বিপাকে কৃষক

সিরাজগঞ্জের তাড়াশে ডিজেল সংকটে সেচ নিয়ে বিপাকে কৃষক

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে ইরি-বোরো ধানের ভরা মৌসুমে দেখা দিয়েছে তীব্র ডিজেল সংকট। সেচের গুরুত্বপূর্ণ সময়ে স্থানীয় বাজারে চাহিদামতো ডিজেল না পাওয়ায় চরম দুশ্চিন্তায় পড়েছেন উপজেলার হাজারো প্রান্তিক কৃষক। সময়মতো জমিতে পানি দিতে না পারায় একদিকে যেমন উৎপাদন ব্যয় বাড়ছে, অন্যদিকে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।

তাড়াশ পৌর শহরের ভাদাশ গ্রামের মাঠে দেখা যায়, কৃষক আব্দুল হান্নান মাত্র এক লিটার তেল নিয়ে তার তিন একর জমিতে পানি দিতে এসেছেন। তিনি বলেন, এখন নিয়মিত পানি সেচ দিতে না পারলে ধানের ক্ষতি হয়ে যাবে অথচ দোকানে দোকানে ঘুরেও ডিজেল পাচ্ছি না। পানির অভাবে জমির মাটি শুকিয়ে যাচ্ছে, ধানের গাছে লালচে ভাব ধরেছে।

আরও পড়ুন

তাড়াশ সদরের গোলজার আলী জানান, ডিজেল চালিত ভেকু ও ডাম্প ট্রাকদিয়ে সারারাত মাটি কেটে ফসলি জমি নষ্ট করছে। তিনি প্রশ্ন রাখেন তারা ডিজেল কোথায় পাচ্ছে?

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের তাড়াশে ডিজেল সংকটে সেচ নিয়ে বিপাকে কৃষক

সৈকতে ভেসে এল বিরল প্রজাতির মৃত কচ্ছপ

বিগত দিনে আদালতের রায় আসত গণভবন থেকেঃ প্রতিমন্ত্রী নুর

বগুড়া সদর আসনের উপনির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পাঁচদফা দাবিতে সংবাদ সম্মেলনে জামায়াত প্রার্থী 

জামায়াত আমিরের নির্বাচনী খরচ প্রকাশ

বরিশালে কনটেন্ট ক্রিয়েটর পাবেল মুন্সি কারাগারে