ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১২ মার্চ, ২০২৬, ০৯:৫৯ রাত

বিগত দিনে আদালতের রায় আসত গণভবন থেকেঃ প্রতিমন্ত্রী নুর

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, আমরা শুনেছি বিগত দিনে আদালতের রায় আসত গণভবন থেকে। আমরা মনে করি, সেই যুগের অবসান হয়েছে। বর্তমান বাংলাদেশে আইন তার নিজস্ব গতিতে চলবে। 

বৃহস্পতিবার (১২ মার্চ) আইনজীবী অধিকার পরিষদ ঢাকা বার ইউনিটের ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী নুর বলেন, জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী যে নতুন বাংলাদেশ বিনির্মাণের সুযোগ আমাদের সামনে এসেছে, সেখানে আইনজীবীদের একটা অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আমরা বিগত দিনে দেখেছি যে, ফ্যাসিবাদের সময় বিভিন্ন বারগুলোতে নির্বাচনের নামে জোর-জবরদস্তি করে দখল করে রাখা হয়েছিল। বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করা হয়েছিল।

আরও পড়ুন

তিনি আরও বলেন, আইনের শাসন প্রতিষ্ঠার পাশাপাশি আইনসভাকে কার্যকর করার জন্য, সংসদকে কার্যকর করার জন্য আইনজীবীদের রাজনীতিতে এগিয়ে আসা উচিত। আইনজীবীদের সংসদে যাওয়ার জন্য আগামী দিনে আইনজীবী অধিকার পরিষদ সেই সুযোগ তৈরি করে দেবে।আগামীতে বিভিন্ন বারের নির্বাচনে অংশগ্রহণের মধ্য দিয়ে তারা সারা দেশের আইনজীবীদেরকে সুসংগঠিত করবেন।

আইনজীবী অধিকার পরিষদ ঢাকা বার ইউনিটের আহ্বান মো. মমিনুল ইসলামের সভাপতিত্বে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাসান আল মামুন, গণঅধিকার পরিষদের জ্যেষ্ঠ সহ-সভাপতি ফারুক হাসান এবং উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ প্রমুখ বক্তব্য দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী