চুয়াডাঙ্গায় গাছ চুরির মামলায় ৪ আসামি কারাগারে
চুয়াডাঙ্গার দামুড়হুদায় ১১০টি গাছ চুরি করে কেটে নেওয়ার মামলায় চারজনকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত।
আজ বুধবার (১১ মার্চ) দুপুরে দামুড়হুদার আমলি আদালতের বিচারক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পরান ঢালী আসামিদের জেলহাজতে পাঠানোর আদেশ দেন।
এর আগে,গতকাল মঙ্গলবার (১০ মার্চ) দামুহুদা থানা পুলিশ এজাহারভুক্ত চার আসামিতে গ্রেফতার করে।
মামলার আসামিরা হলেন- চুয়াডাঙ্গার শহরের মুক্তিপাড়ার মৃত লুৎফর রহমানের ছেলে করিমুজ্জামান ওরফে মিঠু (৫৫), কোর্টপাড়ার মৃত হায়দার আলীর ছেলে বকুল শেখ (৫১), দামুড়হুদার কুতুবপুর গ্রামের সুরত আলী মণ্ডলের ছেলে নজরুল ইসলাম (৬৫) এবং একই গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে ওসমান আলী (৪৫)।
চুরি যাওয়া গাছের (বাগান) মালিক দামুড়হুদার চন্দ্রবাস গ্রামের মৃত মওলা বকসের ছেলে বাহালুল হক বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৮-১০ জনের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
আরও পড়ুনমামলায় অভিযোগ করা হয়েছে, গত ৯ মার্চ আসামিরা চুরি করে বাদীর ১৮ বিঘা বাগানের ১১০টি বিভিন্ন ধরনের গাছ কেটে নেয়। খবর পেয়ে বাদী বাগানে গেলে তাকে গালিগালাজ করে ও প্রাণনাশের হুমকি দেয়।
মামলায় অন্য আসামিরা হলেন- দামুড়হুদার বোয়ালমারি গ্রামের মজনু (৬০), মুন্সিপুরের রফিকুল (৪৫), চন্দ্রবাসের ছানোয়ার (৪৫), তরিকুল (৩৫) ও নজির (৫০), শিবনগরের রহমান (৪০) এবং অজ্ঞাত ৮/১০ জন।
চুরির যাওয়া গাছের আনুমানিক বাজারমূল্য ৯ লাখ ৭৮ হাজার টাকা। এ ছাড়া বিভিন্ন ধরনের গাছের ১ লাখ ৫০ হাজার টাকার ক্ষতিসাধন হয়েছে।
এ ব্যাপারে দামুড়হুদা মডেল থানার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (নিরস্ত্র) শুভজিৎ পাল বলেন, চুরি হওয়া গাছ উদ্ধারের চেষ্টা চালাচ্ছি এবং চার আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছি। এজাহারভুক্ত বাকি আসামিদের ধরতে অভিযান চলছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1773243710.jpg)
_medium_1773243452.jpg)
_medium_1773243523.jpg)
_medium_1773242895.jpg)

_medium_1773241402.jpg)

