ভিডিও বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১১ মার্চ, ২০২৬, ০৯:৩৯ রাত

স্ত্রী নির্যাতন মামলায় হিরো আলমের জামিন

স্ত্রী নির্যাতন মামলায় হিরো আলমের জামিন, ছবি: দৈনিক করতোয়া

কোর্ট রিপোর্টার : যৌতুকের দাবিকৃত এক লাখ টাকা না পেয়ে স্ত্রীকে মারপিটসহ নির্যাতনের অভিযোগে দায়েরকৃত নারী নির্যাতনের মামলার হাজতি আসামি আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমের জামিনের আবেদন মঞ্জুর করা হয়েছে। বুধবার (১১ মার্চ) বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নং-১ এর বিচারক আনোয়ারুল হক ওই আসামির জামিন মঞ্জুর করেন।

উল্লেখ্য, বগুড়া সদর উপজেলার এরুলিয়া শাহ্পাড়ার আবুল হোসেনের ছেলে সাইফুল ইসলাম খোকনের দায়েরকৃত মামলার অভিযোগে বলা হয়, তার মেয়ে সুমি বেগমের (৩০) সাথে ১১ বছর আগে এরুলিয়া পলিবাড়ীর মৃত আম্মাদ আলীর ছেলে (পালিত বাবা মৃত আব্দুর রাজ্জাক) আসামি আশরাফুল আলম ওরফে হিরো আলমের বিয়ে হয়। বিয়ের পর ঘরসংসার করাকালে বিগত ২০১৯ সালের ৫ মার্চ বেলা আড়াইটার দিকে আসামি আশরাফুল আলম ওরফে হিরো আলম তার বাড়িতে স্ত্রী সুমি বেগমের কাছে ১ লাখ টাকা যৌতুক দাবি করে। ওই টাকা না পেয়ে তাকে মরপিটসহ নির্যাতন করে আহত করে। আহত সুমি খাতুনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে নিয়ে চিকিৎসা করানো হয়।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রী নির্যাতন মামলায় হিরো আলমের জামিন

নারায়ণগঞ্জে পুলিশের অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় এএসআই প্রত্যাহার

মোহনগঞ্জে প্রধান শিক্ষকের কারসাজিতে সাড়ে ৫ লাখ টাকা গায়েবের অভিযোগ

জুনে চালু হতে পারে ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী

পটিয়ায় লবণ মিল শ্রমিকের টাকা নিয়ে ক্যাশিয়ার উধাও, কারখানা বন্ধ

সংস্কার প্রস্তাবের আলোকে বিরোধীদল যতটুকু পাবে, ততটুকু চাই : জামায়াত আমির