ঈদযাত্রা নির্বিঘ্ন করতে প্রস্তুত সরকার: নৌপ্রতিমন্ত্রী
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নৌপথে যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহণ মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান।
আজ বুধবার (১১ মার্চ) বিকেলে মানিকগঞ্জের আরিচা, দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাট পরিদর্শন শেষে পাটুরিয়া ঘাট এলাকায় সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ঈদকে সামনে রেখে মানুষের নিরবিচ্ছিন্ন যাতায়াত নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। এ জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আমাদের লক্ষ্য হলো যাত্রীভাড়া না বাড়িয়ে সেবার মান সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া।
তিনি আরও বলেন, নদীর গতিপথ পরিবর্তনের কারণে ঘাটের অবস্থানও অনেক সময় বদলে যায়। তবে যাত্রীদের ভোগান্তি কমাতে প্রতিটি রুট সচল রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।
এ সময় নৌপরিবহন মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিআইডব্লিউটিসি এবং বিআইডব্লিউটিএ এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1773239697.jpg)
_medium_1773238788.jpg)

_medium_1773238155.jpg)


-69b155cea197b_medium_1773239507.jpg)
