ভিডিও বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১১ মার্চ, ২০২৬, ০৬:৪৫ বিকাল

ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে মিলল দুই বস্তা সরকারি ওষুধ

ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে মিলল দুই বস্তা সরকারি ওষুধ

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় ব্রহ্মপুত্র নদ থেকে দুই বস্তা সরকারি ওষুধ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় জেলেরা নদীতে মাছ ধরার সময় বস্তাগুলো দেখতে পান। খবর পেয়ে পুলিশকে এগুলো উদ্ধার করে।

আজ বুধবার (১১ মার্চ) সকাল প্রায় ১১টার দিকে উপজেলার তেঁতুলিয়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন মসজিদ এলাকার ব্রহ্মপুত্র নদীতে জাল দিয়ে মাছ ধরছিলেন স্থানীয় জেলেরা। এ সময় জাল টেনে তোলার সময় মুখ বাঁধা দুটি বড় পাটের বস্তা তাদের চোখে পড়ে।

বস্তার ভেতরে মরদেহ থাকতে পারে এমন আশঙ্কায় স্থানীয়রা গফরগাঁও থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাগুলোর মুখ খুলে দেখে, ভেতরে সরকারি হাসপাতালের বিভিন্ন ধরনের ওষুধ রয়েছে। এরপর পুলিশ বস্তাভর্তি ওষুধ থানায় নিয়ে যায়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ জামাল উদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধার হওয়া ওষুধগুলো ২০২৩ সালের। সে সময় কেউ হয়তো বস্তাবন্দি করে নদীতে ফেলে দেয়। বস্তায় ভরা থাকায় এবং ওষুধের প্যাকেট সহজে নষ্ট না হওয়ায় সেগুলো নদীর তলদেশে এতদিন রয়ে গেছে।

আরও পড়ুন

তিনি আরও বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং এ ব্যাপারে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে পুলিশকে সব ধরনের সহযোগিতা করা হবে।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আতিকুর রহমান জানান, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে মিলল দুই বস্তা সরকারি ওষুধ

দেশজুড়ে পরিচ্ছন্নতা অভিযানের আহ্বান প্রধানমন্ত্রীর

পাকিস্তানকে ৮ উইকেটে হারাল বাংলাদেশ

আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সাক্ষাৎ

টেকনাফে যুবককে অপহরণের চেষ্টা, পালাতে গিয়ে গুলবিদ্ধ

চট্টগ্রামের লোহাগাড়ায় গরুর শিংয়ের আঘাতে স্কুল ছাত্রীর মৃত্যু