ভিডিও বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১১ মার্চ, ২০২৬, ০৬:৩২ বিকাল

আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সাক্ষাৎ

আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সাক্ষাৎ

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন সুহেল দাউদ-এর নেতৃত্বে এফবিআই'র চার সদস্যের এক প্রতিনিধিদল।
 
 
 
 
বুধবার (১১ মার্চ) পুলিশ হেডকোয়ার্টার্সে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
 
 
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাতে প্রতিনিধিদলের প্রধান বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধি, সাইবার নিরাপত্তা জোরদার, সাইবার কমপ্লেইন সেন্টার স্থাপন, সামাজিক যোগাযোগমাধ্যম তদারকি, আর্থিক অপরাধ মোকাবিলা এবং প্রযুক্তিনির্ভর তদন্তে সহায়তা প্রদানের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। 
 
 
আইজিপি প্রতিনিধিদলের আগ্রহকে স্বাগত জানিয়ে এফবিআই'র সঙ্গে পিবিআই, সিআইডি, এটিইউ এবং সিটিটিসিসহ বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
 
 
সাক্ষাৎকালে উভয়পক্ষ ভবিষ্যতে আরও দৃঢ় ও ফলপ্রসূ সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করেন। এ সময় বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সাক্ষাৎ

টেকনাফে যুবককে অপহরণের চেষ্টা, পালাতে গিয়ে গুলবিদ্ধ

চট্টগ্রামের লোহাগাড়ায় গরুর শিংয়ের আঘাতে স্কুল ছাত্রীর মৃত্যু

জবি হিউম্যান রাইটস সোসাইটির ‘প্রজেক্ট স্মাইল’: পথশিশুরাই যেখানে প্রধান অতিথি

শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু হতে ৬-৯ মাস লাগবে: বিমান প্রতিমন্ত্রী

হবিগঞ্জ জেলা কারাগারে বন্দির মৃত্যু