মহাসড়কের পাশে ধানক্ষেতে মিলল ফুটফুটে নবজাতক
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ময়মনসিংহ–কিশোরগঞ্জ মহাসড়কের পাশের ধানক্ষেত থেকে সদ্য ভূমিষ্ঠ এক নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করেছে স্থানীয়রা।
গতকাল মঙ্গলবার (১০ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার ঈশ্বরগঞ্জ ইউনিয়নের খৈরাটি গ্রামে মহাসড়কের পাশের একটি ধানক্ষেত থেকে নবজাতকটিকে উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার পর সড়কের পাশের ধানক্ষেত থেকে নবজাতকের কান্নার শব্দ শুনতে পান এক পথচারী।
হাসপাতালে আসা তাসলিমা আক্তার নামে এক সেবাপ্রার্থী বলেন, একটি শিশু একটি পরিবারের জন্য শ্রেষ্ঠ উপহার। অথচ এমন ফুটফুটে নবজাতককে ধানক্ষেতে কে ফেলে গেল—এটা ভাবতেই খারাপ লাগে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সনজিত মোদক বলেন, হাসপাতালে আনার পর শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে। ধারণা করা হচ্ছে, বাচ্চাটি তিন থেকে চার ঘণ্টা আগে জন্মগ্রহণ করেছে।
আরও পড়ুনউদ্ধারের পর নবজাতকটিকে দেখতে হাসপাতালে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান। তিনি জানান, শিশুটির চিকিৎসা, প্রয়োজনীয় খাবার ও ওষুধের ব্যবস্থা করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে খুব দ্রুতই শিশুটির বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক







