সাভারের ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত
সাভারের এক নারীকে ইভটিজিং করার প্রতিবাদ করার বিএনপি নেতা শাহাদাত খানকে ছুরিকাঘাত করেছে সন্ত্রাসীরা। এ সময় নারীসহ আহত হয়েছেন আরো ৩ জন।
আজ বুধবার (১১ মার্চ) সকালে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী এ তথ্য নিশ্চিত করেন। এরআগে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে সাভার ব্যাংক টাউন এলাকার পাগলার মোড় মহল্লায় এ হামলার ঘটনা ঘটে।
আহত শাহাদাত হোসেন সাভার পৌর এলাকার ব্যাংক টাউন পাগলার মোড় মহল্লার মৃত হাজী মাসুদ খানের ছেলে। সে সাভার সদর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি পদে দায়িত্বরত আছেন। এছাড়াও আরো আহত হয়েছে ইভটিজিংয়ের শিকার রিয়া মনি (১৮) ও তার বাবা মকমেল (৫০)।
আহত নারী রিয়া মনি বলেন, আমি একটি বোতল কারখানায় চাকরি। আমি সন্ধ্যার দিকে কাজ শেষে বাসায় ফিরছিলাম। এ সময় ব্যাংক টাউনের পাগলার মোড় এলাকায় পৌঁছালে কয়েকজন যুবক আমকে ইভটিজিং করে। পরে আমি শাহাদাত ভাইকে ঘটনাটি জানাই। সে সময় শাহাদত ভাই ইভটিজিং করতে নিষেধ করে ওই যুবকদের। তারপর আমরা সবাই বাসার দিকে চলে আসার পথে আয়ুব খান ও তার ছেলে আমিনসহ কয়েকজন আমাদের উপর হামলা এবং আমাকে ও আমার ভাই শাহাদাতের মাথায় ছুরি দিয়ে আঘাত করে। পাশাপাশি আমার স্বামী ও বাবাকে মারধর করে' বলে জানান তিনি।
এ সময় আহত বিএনপি নেতা শাহাদত খান বলেন, একটি মেয়েকে কয়েকজন উত্তপ্ত করতো। এ ঘটনায় আমি প্রতিবাদ করায় আমিন আমার মাথায় ছুরি দিয়ে আঘাত করেছে' বলে জানান তিনি।
আরও পড়ুনঅপরদিকে অভিযুক্ত আয়ুব খান বলেন, আমি শুনেছি আমার ছেলেকে কয়েকজন মারধর করছে। পরে আমি একটি শাপল নিয়ে গিয়েছি। তখন আমার হাত থেকে শাপল নিয়ে গেছে ওরা। আমি কাউকে মারিনি বলে জানান তিনি।
এ ঘটনায় সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক







