সরকারি দলের সংসদীয় সভা শুরু
সরকারি দলের সংসদীয় সভা শুরু হয়েছে। বুধবার (১১ মার্চ) বেলা সোয়া ১১টার দিকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদ ভবনের সরকারদলীয় সভাকক্ষে এই সভা শুরু হয়।গত সোমবার জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সভায় সরকারি দলের সব সংসদ সদস্যকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম।
জানা গেছে, এই সভা থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে। আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব কে করবেন, স্পিকার, ডেপুটি স্পিকার কে হবেন তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসার কথা রয়েছে এই বৈঠক থেকে।
আরও পড়ুনএ ছাড়াও সংসদীয় কমিটি গঠনের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এছাড়া সংসদের অন্যান্য কার্যপ্রণালি নিয়েও নিজেদের মধ্যে আলোচনা করবেন সরকারদলীয় সংসদ সদস্যরা।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক






