ভিডিও বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১১ মার্চ, ২০২৬, ০২:০৬ রাত

ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ ঘোষণা সিলেটের পাম্প মালিকদের

ছবি: সংগৃহীত, ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ ঘোষণা সিলেটের পাম্প মালিকদের

সিলেটে পেট্রোল পাম্পে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিলেও বিপণন নীতি পরিবর্তন না হলে ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছেন পাম্প মালিকরা।

মঙ্গলবার (১০ মার্চ) বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটর্স, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সিলেট বিভাগীয় শাখা এক জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়।

সংগঠনের নেতারা জানান, সাম্প্রতিক সময়ে সিলেটের কয়েকটি পেট্রোল পাম্পে মালিক ও শ্রমিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। সর্বশেষ চৌকিদেখী এলাকার উত্তরা পেট্রোল পাম্পে তেল না পেয়ে এক গ্রাহক কর্মী মিঠু গোয়ালাকে ছুরিকাঘাত করেন। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। এসব ঘটনার প্রতিবাদে মঙ্গলবার এক শিফট কর্মবিরতি পালন করা হয়। তবে বিকেল থেকে যেসব পাম্পে তেল মজুত ছিল, সেগুলোতে আবার বিক্রি শুরু হয়েছে।

ব্যবসায়ীরা বলেন, মাসকে ৩০ দিন ধরে গড় নির্ধারণ করা হলেও বাস্তবে অনেক পাম্পে ২০–২২ দিন তেল উত্তোলন করা যায়। আবার বিপণন কোম্পানিগুলোর নির্ধারিত দৈনিক কোটার কারণে প্রয়োজনের তুলনায় কম তেল পাওয়া যাচ্ছে। এতে পরিবহন ব্যয় ও কমিশনের হিসাব মিলছে না।

আরও পড়ুন

তাদের দাবি, দেশে অকটেন ও পেট্রোলের ঘাটতি না থাকলেও বিপণন নীতিমালার কারণে ডিপোতে মজুত থাকা তেল স্বাভাবিকভাবে পাম্পে সরবরাহ করা যাচ্ছে না। দ্রুত নীতিমালা সংশোধন না হলে পাম্প খোলা থাকলেও ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রাখা হবে বলে জানান তারা।

পাম্প মালিকদের মতে, সিলেট বিভাগে প্রতিদিন আট থেকে ১০ লাখ লিটার ডিজেল, প্রায় দুই লাখ লিটার পেট্রোল এবং দেড় লাখ লিটার অকটেনের চাহিদা রয়েছে। কিন্তু বর্তমানে সরবরাহ হচ্ছে এর চেয়ে অনেক কম। বিষয়টি জেলা প্রশাসককে জানানো হয়েছে এবং শিগগিরই বাণিজ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করার চেষ্টা করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ ঘোষণা সিলেটের পাম্প মালিকদের

শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদ গ্রুপের ৩ সদস্য গ্রেপ্তার

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ওয়াকার

ইসরাইলি ঘাঁটিতে হিজবুল্লাহর ড্রোন হামলা

‘অলংকার’ হিসেবে ডেপুটি স্পিকারের পদ নিতে চায় না জামায়াত

ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের প্রায় দেড়শ সেনা আহত