ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১০ মার্চ, ২০২৬, ০৮:৫১ রাত

দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে সব দেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখবো: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। 

বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে সব দেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। 

মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে বাংলা একাডেমির কবি শামসুর রাহমান মিলনায়তনে বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

১৭ বছর পেরিয়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা পেয়েছে জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এই ১৭ বছর সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন বেগম খালেদা জিয়া। আমাদের একটা প্রধান দায়িত্ব তার জীবনী দেশের তরুণদের সামনে তুলে ধরা।

আরও পড়ুন

দেশে যখনই গণতন্ত্র হোঁচট খেয়েছে, তখনই খালেদা জিয়া এগিয়ে এসেছেন উল্লেখ করে তিনি বলেন, নারীদের ক্ষমতায়ন আজকে আরও এক ধাপ এগিয়ে গেছে ফ্যমিলি কার্ড উদ্বোধনের মাধ্যমে।

আমরা গণতন্ত্র পেয়েছি। কিন্তু তা রক্ষা করা কঠিন মন্তব্য করে প্রতিমন্ত্রী বলেন, আমাদের দেশের গণতন্ত্র বিনষ্ট করতে এরইমধ্যে ষড়যন্ত্র চলছে। বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে আমরা সব দেশের সঙ্গে সম্পর্ক রাখব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদুল ফিতরে দেশ-বিদেশের মুসলমানদের রাষ্ট্রপতির শুভেচ্ছা

শেরপুরে কলাক্ষেত থেকে অজ্ঞাত নারীর খন্ডিত মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

চট্টগ্রামে বিশেষ অভিযানে গ্রেফতার ২৮

গুরুতর অভিযোগ তুলে এনসিপি নেতার পদত্যাগ

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, আগামীকাল ঈদ