সংস্কার বাস্তবায়ন না হলে ডেপুটি স্পিকার পদ নেবে না বিরোধী দল: শিশির মনির
জুলাই সনদ এবং গণভোট অনুযায়ী সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়িত না হলে বিরোধী দল জামায়াতে ইসলামী কেবল অলঙ্কার হিসেবে ডেপুটি স্পিকারের পদ গ্রহণ করবে না বলে জানিয়েছেন দলটির নেতা ও সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
মঙ্গলবার (১০ মার্চ) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
শিশির মনির লেখেন, জুলাই সনদ এবং গণভোট অনুযায়ী প্রতিশ্রুত সংস্কার প্রস্তাব বাস্তবায়িত না হলে বিরোধীদল শুধুমাত্র অলঙ্কার হিসেবে ডেপুটি স্পিকারের পদ গ্রহণ করবে না ইনশাল্লাহ।
আরও পড়ুনএকই দিন সকালে আরেক পোস্টে তিনি লেখেন, ১৮ কোটি মানুষ। বড় অর্থনীতি। ক্রাইসিস ছিল, আছে এবং থাকবে। ক্রাইসিস মোকাবিলায় দরকার সৎ-দক্ষ জনশক্তি এবং জাতীয় ঐক্য। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ না মানায় অনৈক্য বেড়েই চলছে। সাবধান হোন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








