ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১০ মার্চ, ২০২৬, ০৩:৫৯ দুপুর

ইরানের হামলায় ইসরায়েলে ২৪ ঘণ্টায় আহত ১৯১

ইরানের হামলায় ইসরায়েলে ২৪ ঘণ্টায় আহত ১৯১,ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের পাল্টা হামলায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলজুড়ে অন্তত ১৯১ জন আহত হয়েছে বলে জানিয়েছে দখলদার ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়। 

সেখানকার স্থানীয় সংবাদমাধ্যম ‘দ্য টাইমস অব ইসরায়েল’ জানায়, আহতদের মধ্যে সেনাসদস্য ও বেসামরিক নাগরিক উভয়ই রয়েছে, যাদের বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে অন্তত একজনের অবস্থা আশঙ্কাজনক এবং আরও তিনজনের অবস্থা বেশ গুরুতর। এর আগে সোমবার ইসরায়েলের মধ্যাঞ্চলীয় শহর ইহুদে ইরানের একটি ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানলে একজন নিহত এবং দু’জন আহত হয়।

আরও পড়ুন

গত ১০ দিন ধরে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান এই বিধ্বংসী যুদ্ধে সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলার তীব্রতা বেড়ে যাওয়ায় দখলদার ইসরায়েলের স্বাস্থ্যসেবা এবং জরুরি বিভাগগুলোকে সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে। সূত্র : আল-জাজিরা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধায় ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর, বিক্রি ১ লাখ টাকায়

সৌদি আরবের সঙ্গে মিল রেখে গঙ্গাচড়ায় একটি গ্রামে ঈদুল ফিতর উদযাপিত

নর্দমা থেকে অভিনেতার মরদেহ উদ্ধার

মধ্যপ্রাচ্যের যুদ্ধে এ পর্যন্ত আমরা পাাঁচজন বাংলাদেশি ভাইকে হারিয়েছি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভাঙ্গায় রাতে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, আহত ১২

নোয়াখালীতে যানবাহনে যৌথ তল্লাশি