গাইবান্ধায় ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর, বিক্রি ১ লাখ টাকায়
গাইবান্ধার ব্রহ্মপুত্র নদে জেলেদের জালে ধরা পড়েছে ৯০ কেজি ওজনের একটি বিশালাকৃতির বাঘাইর মাছ। মাছটি এক নজর দেখতে এবং টাটকা মাছের স্বাদ নিতে ভিড় জমান স্থানীয় উৎসুক জনতা। শেষ পর্যন্ত মাছটি এক লাখ টাকায় বিক্রি হয়েছে।
আজ শুক্রবার (২০ মার্চ) ভোরে গাইবান্ধা সদর উপজেলার ব্রহ্মপুত্র নদের কামারজানি এলাকায় মোস্তাফা জেলের জালে এই বিশালাকৃতির বাঘাইর মাছটি ধরা পড়ে।
এ সময় মাছটি ডাঙায় তোলার পর উৎসুক মানুষের মাঝে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। জেলেরা মাছটি বিক্রির জন্য স্থানীয় বাজারে নিয়ে এলে সেখানেও ভিড় জমে যায়।
এক পর্যায়ে মৎস্য ব্যবসায়ী সবুজ মিয়া মাছটি এক লাখ টাকা দিয়ে কিনে নেন। এরপর তিনি মাছটি গাইবান্ধার পুরাতন বাজারে নিয়ে গিয়ে কেটে কেজি দরে বিক্রির সিদ্ধান্ত নেন। বাজারে মাছটি ১ হাজার ১০০ টাকা কেজি দামে বিক্রি শুরু করলে মুহূর্তের মধ্যেই তা শেষ হয়ে যায়। বড় মাছের স্বাদ নিতে সাধারণ মানুষ লাইন ধরে তাদের সাধ্যমতো মাছ কেনেন।
আরও পড়ুনমাছ কিনতে আসা সাগর মিয়া বলেন, এত বড় মাছ এককভাবে কিনে খাওয়ার সামর্থ্য আমার নেই। কিন্তু ব্রহ্মপুত্রের টাটকা ও বড় মাছের স্বাদ নেওয়ার খুব ইচ্ছা ছিল। তাই ২ কেজি মাছ কিনেছি। আমার মতো অনেকেই এভাবে কেজি দরে ভাগ করে মাছ কিনেছেন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক


_medium_1773989988.jpg)
_medium_1773989464.jpg)
_medium_1773989174.jpg)
_medium_1773988516.jpg)


