ভিডিও সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৯ মার্চ, ২০২৬, ১০:৩৭ রাত

বগুড়া শহরের চাঁদনীবাজারকে গোলাপ চত্বর হিসেবে গড়ে তোলার কাজ শুরু

বগুড়া শহরের চাঁদনীবাজারকে গোলাপ চত্বর হিসেবে গড়ে তোলার কাজ শুরু

স্টাফ রিপোর্টার : বগুড়া শহরের অন্যতম ব্যস্ততম এলাকা চাঁদনীবাজার দখলমুক্ত করার পর এবার সৌন্দর্য্যবর্ধনের কাজ শুরু হয়েছে। আজ সোমবার (৯ মার্চ) বগুড়া সদর ট্রাফিক পুলিশের ইনজার্চ টিআই মো. সালেকুজ্জামান খান এই সৌন্দর্য্যবর্ধনের কাজ শুরু করেন।

এক যুগেরও বেশি সময় আগে এই মোড়ের মাঝের ছোট্ট মার্কেটটি ভেঙে জায়গাটি ফাঁকা করে দেওয়া হয়। এর বেশ কয়েক বছর পর চাঁদনীবাজারে (কাঁঠালতলা মোড়) ত্রিভুজ আকৃতির একটি স্থাপনা নির্মাণ করে বগুড়া পৌরসভা। ওই ত্রিভুজাকৃতির স্থাপনায় ক্লক টাওয়ার নির্মাণের কথা ছিল বগুড়া রোটারী ক্লাবের। তবে তা আর হয়ে ওঠেনি।

ব্যস্ততম চাঁদনী বাজার মোড়কে রাস্তার পরিবর্তে ব্যবসা কেন্দ্রে পরিণত করে অসাধু ব্যবসায়ীরা। এই ত্রিভুজাকৃতির স্থাপনার তিন পাশসহ গোটা চাঁদনীবাজার সড়ক ভ্রাম্যমাণ অসাধু ব্যবসায়ীদের দখল মুক্ত করে বগুড়ার ট্রাফিক পুলিশ।

গতকাল সরেজমিনে দেখা যায়, ত্রিভুজাকৃতির ওই লোহার ওই গ্রিলগুলো নিজ হাতে লাল-সবুজ রঙ করেন টিআই মো. সালেকুজ্জামান। এছাড়াও ভিতরের অংশ পরিস্কার করে ভিতরে গোলাপসহ বিভিন্ন জাতের ফুলের গাছ রোপণ করা হয়েছে। এর আগে ভিতরের জায়গাটির সমস্ত ময়লা-আবর্জনা পরিস্কার করা হয়।

আরও পড়ুন

এর আগে গত শনিবার দিনব্যাপী বগুড়া ট্রাফিক পুলিশের উদ্যোগে অবৈধ উচ্ছেদ ও পরিস্কার-পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করা হয়। এসময় এখানে পুলিশ সদস্যদের কঠোর তৎপরতার মুখে অবৈধ দখলদাররা জায়গাটি খালি করে চলে যান। বগুড়ার টিআই (প্রশাসন) সালেকুজ্জামানের নেতৃত্বে পুলিশ সদস্যরা এদিন চাঁদনী বাজার এলাকা থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদের পাশাপাশি পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন।

ওই উচ্ছেদ অভিযান সম্পর্কে টিআই মো. সালেকুজ্জামান জানান, শহরের ব্যস্ততম চাঁদনী বাজার এলাকা অবৈধ দখলমুক্ত করতে দিনভর অভিযান চালানো হয়। দখল উচ্ছেদের পাশাপাশি এখানে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানও চলে। তিনি আরও জানান, এখানে গোলাপের বাগান গড়ে তোলা হবে এবং এটি হবে গোলাপ চত্বর।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া শহরের চাঁদনীবাজারকে গোলাপ চত্বর হিসেবে গড়ে তোলার কাজ শুরু

বগুড়ার দুপচাঁচিয়ায় লোটো‘র ম্যানেজার পিন্টু হত্যার মামলার আসামির জামিন নামঞ্জুর

শহীদ রাষ্ট্রপতি জিয়ার খাল খনন কর্মসূচি কৃষকের জন্য আশীর্বাদ : এমপি মোশারফ হোসেন

বগুড়ার আদমদীঘিতে মদ্যপায়ীর জেল-জরিমানা

মধ্যপ্রাচ্যে যুদ্ধে পাঁচ বাংলাদেশি নিহত

সৌদি আরবে দুই বাংলাদেশি নিহতের ঘটনায় সরকারের শোক