ভিডিও শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৯ মার্চ, ২০২৬, ০৯:৫৫ রাত

গাজীপুরে বিক্রয়কর্মীকে কুপিয়ে প্রায় দুই লাখ টাকা ছিনতাই

গাজীপুরে বিক্রয়কর্মীকে কুপিয়ে প্রায় দুই লাখ টাকা ছিনতাই

গাজীপুর সিটি করপোরেশনের গাছা এলাকায় প্যারাসুট নারিকেল তেল কোম্পানির এক বিক্রয়কর্মীকে কুপিয়ে নগদ এক লাখ ৮১ হাজার টাকা লুটের ঘটনা ঘটেছে।

গতকাল রবিবার (৮ মার্চ) রাতে গাছা থানাধীন গাজীপুরা এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

আহত বিক্রয়কর্মী সেলিমের বাড়ি ফেনী জেলার লক্ষ্মীপুর এলাকায় বলে জানা গেছে। তিনি টঙ্গী পূর্ব থানার বনমালা এলাকায় বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্যারাসুট নারিকেল তেল কোম্পানির বিক্রয়কর্মী এবং তার সহকর্মীরা ব্যবসার টাকা নিয়ে যাওয়ার সময় তিন ছিনতাইকারী তাদের গাড়ির গতিরোধ করে। 

আরও পড়ুন

এ সময় ছিনতাইকারীরা তাদের কাছে থাকা নগদ এক লাখ ৮১ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। ছিনতাইয়ে বাধা দিলে দুর্বৃত্তরা বিক্রয়কর্মী সেলিমকে (৩৭) ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। এ সময় ধস্তাধস্তির ঘটনায় আরও দুজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে তাইরুন্নেছা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে ভুক্তভোগীদের সাথে কথা বলেছে।

এ ব্যাপারে গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদুজ্জামান জানান, ছিনতাইয়ের ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশবাসীকে সঙ্গে নিয়ে আগামীর বাংলাদেশ গড়বো: পানিসম্পদ মন্ত্রী

ঐক্যবদ্ধভাবে কাজ করে দেশকে এগিয়ে নিতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী

যমুনায় প্রধানমন্ত্রীর সঙ্গে সাবেক প্রধান উপদেষ্টার ঈদ শুভেচ্ছা বিনিময়

ফরিদপুরে ঈদের নামাজ শেষে দুই দল গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১০

গণতান্ত্রিক পরিবেশে এবারের ঈদ আনন্দ ভিন্ন: অর্থমন্ত্রী

রাজারবাগে আইজি‌পির ঈদের নামাজ আদায়