বগুড়ার দুপচাঁচিয়ায় ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের জরিমানা
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়া দুপচাঁচিয়া উপজেলা জিয়ানগর বাজারে সরকারি জায়গার ফুটপাত অবৈধভাবে দখলের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত সবুজ, সারোয়ার হোসেন ও আব্দুর রশিদ নামে তিনজনকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন। আজ সোমবার (৯ মার্চ) সকালে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও শাহ্রুখ খান এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জানা গেছে, উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও পুলিশ ফোর্সসহ জিয়ানগর বাজার এলাকায় অভিযান চালান। এ সময় বাজারের অবৈধভাবে ফুটপাত দখলের অপরাধে আব্দুর রশিদের ২০ হাজার টাকা, সারোয়ার হোসেনের ১০ হাজার টাকা ও সবুজের ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
আরও পড়ুনএ ব্যাপারে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও শাহ্রুখ খান জানান, অবৈধ ভাবে সরকারি জায়গা দখলকারীদের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন

_medium_1773070924.jpg)

_medium_1773070119.jpg)


_medium_1773069410.jpg)
