ভিডিও সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৯ মার্চ, ২০২৬, ০৯:৩১ রাত

যশোর সীমান্তে জাল টাকাসহ যুবক আটক

যশোর সীমান্তে জাল টাকাসহ যুবক আটক

যশোরের শার্শা সীমান্ত এলাকা থেকে ৫০০ টাকার ৮৬টি জাল নোটসহ হাসানুজ্জামান (৩০) নামের এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

আজ সোমবার (৯ মার্চ) সকালে উপজেলার কায়বা সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক হাসানুজ্জামান শার্শা উপজেলার রুদ্রপুর গ্রামের বাসিন্দা।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শার্শার কায়বা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে হাসানুজ্জামানকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে ৮৬টি ৫০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়।

আরও পড়ুন

বিজিবি‘র অধিনায়ক আরও জানান, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য যে কোনো ধরনের চোরাচালান বন্ধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আটক আসামিকে মামলা দিয়ে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর সীমান্তে জাল টাকাসহ যুবক আটক

নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরে প্রতিমন্ত্রীর ডিও, সম্ভাব্যতা যাচাইয়ে কমিটি

গাইবান্ধার সাদুল্লাপুরে একইসাথে যমজ বোনের সাফল্য

কলাপাড়ায় বিরল প্রজাতির ব্রাউন বুবক পাখি উদ্ধার

আরব আমিরাতে হেলিকপ্টার বিধ্বস্ত, ২ সেনা ‍নিহত

জ্বালানি সংকট মোকাবিলায় সহায়তার প্রস্তাব চীনের