ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৯ মার্চ, ২০২৬, ০৭:২৩ বিকাল

ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইয়াবাসহ আটক ২

ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইয়াবাসহ আটক ২

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে থানা পুলিশ পৃথক পৃথকভাবে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ফজলুর রহমান (৫৩) ও রয়েল (২৫) নামে দুই মাদক কারবারিকে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে ঠাকুরগাঁও জেলহাজতে পাঠিয়েছে।

জানা যায়, গতকাল রোববার দুপুর পৌনে ২টায় আমগাঁও ফুলকুঁড়ি কিন্ডারগার্টেন স্কুল সংলগ্ন রাস্তা থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রয়েলকে আটক করে। সে আমগাঁও গ্রামের আব্দুর রশিদের ছেলে। একইদিন রাত ৯টায় উপজেলার বীরগড় প্রাথমিক মডেল স্কুল থেকে অনুমান ৫শ’গজ পূর্বে রাস্তায় থেকে ১০ পিস ইয়াবাসহ ফজলুর রহমানকে আটক করে পুলিশ থানায় নিয়ে আসা হয়। সে দামোল গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে।

আরও পড়ুন

হরিপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাকিম আজাদ বলেন, আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের করে আজ সোমবার (৯ মার্চ) ঠাকুরগাঁও জেলহাজতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদির সঙ্গে মিল রেখে পিরোজপুরে ১০ গ্রামে ঈদ উদযাপন

সৌদির সঙ্গে মিল রেখে সাতক্ষীরার ২০ গ্রামে ঈদ উদযাপন

চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আজ ঈদ উদযাপন

ফটিকছড়িতে ফেসবুক লাইভে এসে যুবকের আত্মহত্যা

আদাবরের সাবেক কাউন্সিলর হাসু গ্রেফতার

পবিত্র জুমাতুল বিদা আজ