চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে কারাভোগ শেষে ফিরে গেলেন ভারতীয় নাগরিক ফাল্গুনী রায়
ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে আটকের পর ৮ মাস কারাভোগ শেষে ফাল্গুনী রায় (২৯) নামের এক ভারতীয় নাগরিককে সেদেশের অভিবাসন পুলিশের কাছে হস্তান্তর করেছে দর্শনা জয়নগর ইমিগ্রেশন পুলিশ।
আজ রবিবার (৮মার্চ) বেলা সাড়ে ১০ টায় চুয়াডাঙ্গার জয়নগর সীমান্তের শূন্য রেখায় উভয় দেশের আইনশৃঙ্খলা বাহিনির উপস্থিতিতে তাদেরকে হস্তান্তর করা হয়।
এ সময় বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন দর্শনা সুবেদার এনামুল হক। বিএসএফের পক্ষে ছিলেন গেদে আইসিসি অ্যাসিস্ট্যান্ট কমান্ডার রাজেশ কুমার উপস্থিত ছিলেন। নিজ দেশে ফেরত যাওয়া ফাল্গুনী রায় ভারতের উত্তর ২৪ পরগুনা, বনগাঁ থানার আর শিংড়ী টেংরা কলোনী গ্রামের মৃত- বিশ্বনাথ রায়ের মেয়ে।
আরও পড়ুনদর্শনা ইমিগ্রেশন চেকপোস্টের উপ-পরিদর্শক (এসআই) তুহিন জানান, ওই নারী ২০২৫ সালের জুন মাসের ৩০ তারিখে কোনো বৈধ কাগজপত্র ছাড়াই ঝিনাইদহে মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ ভাবে দালালের মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করে।মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি সদস্যরা তাকে আটক করে মহেশপুর থানায় হস্তান্তর করে দুটি মামলায় বিভিন্ন মেয়াদে ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা জেলা কারাগারে ৮ মাস সাজা ভোগ শেষে দর্শনা সীমান্তে বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকের পর তাকে ভারতে ফেরত পাঠানো হয়।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1772981337.jpg)



_medium_1772977995.jpg)

_medium_1772980343.jpg)

