ভিডিও রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৮ মার্চ, ২০২৬, ০৮:৩৩ রাত

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইমিসহ তিনজন কারাগারে

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইমিসহ তিনজন কারাগারে

শেখ মুজিবুর রহমানের মার্চের ভাষণ প্রচারের পর রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ‘স্লোগান ৭১’ এর সাবেক সাধারণ সম্পাদক শেখ তাসনিম আফরোজ ইমিসহ তিনজনকে কারাগারে পাঠিয়েছে আদালত।

রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত এ আদেশ দেন। অপর দুই আসামি হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল ছাত্রলীগের সাবেক কর্মসংস্থান সম্পাদক মো. আসিফ আহমেদ সৈকত ও আব্দুল আল মামুন।

এদিন তাদের আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ও শাহবাগ থানার উপপরিদর্শক মো. আশাদুল ইসলাম তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন।

মামলা সূত্রে জানা গেছে, শনিবার বেলা ৩টার দিকে শাহবাগ থানার শহীদুল্লাহ হল ক্রসিং এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কতিপয় সদস্য জড়ো হয়ে মাইকে ৭ই মার্চের ভাষণ বাজান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে পালানোর চেষ্টাকালে স্থানীয় জনসাধারণের সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল ছাত্রলীগের সাবেক কর্মসংস্থান সম্পাদক মো. আসিফ আহমেদ সৈকতকে হাতেনাতে আটক করা হয়।

আরও পড়ুন

মামলার এজাহারে আরও বলা হয়, একই দিন রাত ৯টা ২০ মিনিটের দিকে জাতীয় জাদুঘরের ১ নম্বর গেটের সামনে আব্দুল আল মামুন ও শেখ তাসনিম আফরোজ ইমির নেতৃত্বে আরও ১০-১৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি জড়ো হন। শাহবাগ থানা মসজিদে তখন তারাবিহ নামাজ চলছিল। আসামিরা মসজিদের দিকে মুখ করে লাউড স্পিকারে উসকানিমূলক স্লোগান দেন।

এ ছাড়া তারা সরকারবিরোধী ষড়যন্ত্রের উদ্দেশ্যে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম সচল করার চেষ্টা করেন। তখন আসামিরা পুলিশের কাজে বাধা দেন এবং থানা হেফাজত থেকে আসামি আসিফ আহমেদ সৈকতকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালান। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু প্রতিনিধি এ বি যুবায়ের এবং মোহাম্মদ মোসাদ্দেকের নেতৃত্বে একদল শিক্ষার্থী আব্দুল আল মামুন ও শেখ তাসনিম আফরোজ ইমিকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

এ ঘটনায় রোববার পুলিশ বাদী হয়ে শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে রোববার তাদের আদালতে তোলা হয়। আদালত তাদের কারাগারে পাঠায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইমিসহ তিনজন কারাগারে

সুনামগঞ্জে অটোরিকশা চুরি করে পালাতে গিয়ে গ্রামবাসীর হাতে আটক

তারেক রহমানের গতিশীল নেতৃত্বে বাংলাদেশ বহুদূর এগিয়ে যাবে: ড.খন্দকার মোশাররফ হোসেন

২৭ মার্চ শুরু গুচ্ছ ভর্তি পরীক্ষা, ইউনিটভিত্তিক সময়সূচি প্রকাশিত

ঢাকায় নিয়োগ দেবে বসুন্ধরা গ্রুপ, ২০ বছর হলেই আবেদন

দিনাজপুরের বিরল সীমান্তে ভারতীয় স্কাফ সিরাপসহ আটক ২