ভিডিও রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৮ মার্চ, ২০২৬, ০৭:২২ বিকাল

কচুয়ায় মহাসড়কে চাঁদাবাজির দায়ে দুই যুবক গ্রেপ্তার

কচুয়ায় মহাসড়কে চাঁদাবাজির দায়ে দুই যুবক গ্রেপ্তার

চাঁদপুরের কচুয়ায় মহাসড়কে পরিবহন থেকে চাঁদা আদায়ের সময় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ রোববার (৮ মার্চ ) দুপুরে পুলিশ তাদেরকে আদালতে প্রেরণ করে। পরে আদালত তাদেরকে জেলহাজতে প্রেরণ করেন।

কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

আটকরা হলেন- কচুয়া উপজেলার আকানিয়া বিশ্বরোড (সৈয়দ আলী ব্যাপারী বাড়ি)’র মৃত আলমগীর হোসেনের ছেলে মেহেদী হাসন তারেক (২৪), একই উপজেলা পলাশপুর এলাকার হাবীব মজুমদার বাড়ির মফিজ মিয়ার ছেলে জাহিদ হাসান ফরহাদ (২৩)।

আরও পড়ুন

পুলিশ জানায়, গতকাল শনিবার (৭ মার্চ) হাজীগঞ্জ- গৌরিপুর বিশ্বরোডের কচুয়া বিশ্বরোড নিউ লাইফ হাসপাতালের সামনে মহাসড়কে বিভিন্ন পরিবহন থেকে চাঁদা আদায় করার সময় দুইজনকে হাতেনাতে আটক করা হয়।

কচুয়া থানার ওসি মোহাম্মদ বোরহান উদ্দিন বলেন, গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে আলামত উদ্ধার করা হয়। পরে  পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে কচুয়া থানায় একটি মামলা দায়ের করে। গ্রেপ্তারকৃত আসামিদের রোববার আদালতে প্রেরণ করা হয়েছে। আদালত তাদের জেলহাজতে প্রেরণ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কচুয়ায় মহাসড়কে চাঁদাবাজির দায়ে দুই যুবক গ্রেপ্তার

নারী শিক্ষা: বৈষম্যমুক্ত আগামীর সন্ধানে অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত

পাবনার ভাঙ্গুড়ায় অতিরিক্ত মূল্যে জিনিস বিক্রি করায় ৫ হাজার টাকা জরিমানা 

এনআরবিসি ব্যাংকে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

মাদারীপুরে শ্বশুরবাড়িতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

ফাইনালে টস জিতল নিউজিল্যান্ড, ব্যাটিংয়ে ভারত