ভিডিও রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৮ মার্চ, ২০২৬, ০৭:২১ বিকাল

পাবনার ভাঙ্গুড়ায় অতিরিক্ত মূল্যে জিনিস বিক্রি করায় ৫ হাজার টাকা জরিমানা 

পাবনার ভাঙ্গুড়ায় অতিরিক্ত মূল্যে জিনিস বিক্রি করায় ৫ হাজার টাকা জরিমানা 

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়ায় মেসার্স জুয়েল বস্ত্র বিতানে অস্বাভাবিক দামে ৬শ’ টাকার পোশাক ১৮শ’ টাকায় বিক্রয় করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ৫ হাজার টাকার অর্থদণ্ড প্রদান করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গতকাল শনিবার বিকেল ৫টায় সহকারী কমিশনার (ভূমি) ও ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অস্বাভাবিক দামে বিক্রয় করার অভিযোগ প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫হাজার টাকা অর্থ দণ্ডাদেশসহ একই সময়ে ফল ভান্ডার ও খাদ্যদ্রব্যের প্রতিষ্ঠানে খাওয়ার অনুউপযোগী জিনিসপত্র বিক্রির অভিযোগে ১০হাজার টাকা ভ্রাম্যমাণ আদালতে দণ্ড প্রদান করা হয়।

আরও পড়ুন

ক্রেতা সাধারণের দীর্ঘদিনের অভিযোগ রয়েছে, ভাঙ্গুড়া পৌর সদরের রহিমা জাফর শপিং কমপ্লেক্স মার্কেটের ব্যবসায়ী মেসার্স জুয়েল বস্ত্র বিতানে একদরের নাম করে ক্রেতা সাধারণের নিকট থেকে আকাশ ছোয়া দাম আদায় করে থাকেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনার ভাঙ্গুড়ায় অতিরিক্ত মূল্যে জিনিস বিক্রি করায় ৫ হাজার টাকা জরিমানা 

এনআরবিসি ব্যাংকে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

মাদারীপুরে শ্বশুরবাড়িতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

ফাইনালে টস জিতল নিউজিল্যান্ড, ব্যাটিংয়ে ভারত

আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপন করেছে মার্কেন্টাইল ব্যাংক

আকিজ মটরসে ম্যানেজার পদে নিয়োগ, কর্মস্থল ঢাকা