ভিডিও রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৮ মার্চ, ২০২৬, ০৩:৪৫ দুপুর

ময়মনসিংহে মশার কয়েল কারখানায় আগুন

ময়মনসিংহে মশার কয়েল কারখানায় আগুন

ময়মনসিংহে বিসিক শিল্পনগরী মাসকান্দায় একটি মশার কয়েলের কারখানায় ভয়াবহ আগুনে পুড়ে গেছে।

আজ রবিবার (৮ মার্চ) ভোররাতে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ময়মনসিংহের সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দি জানান, ভোরে মাসকান্দা বিসিকের তাকওয়া মার্কেটিং নেটওয়ার্কের নাইটগার্ড মশার কয়েল ফ্যাক্টরি থেকে আগুন লাগার ফোন আসে। এরপর একে একে পাঁচটি ইউনিট একযোগে আগুন নেভানোয় অংশ নেয়। টানা তিন ঘণ্টা ধরে ফায়ার কর্মীরা একসঙ্গে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

আরও পড়ুন

তিনি আরও জানান, আগুনে ফ্যাক্টরির বেশির ভাগ মালামাল পড়ে গেছে। মালিকপক্ষ বলছে, প্রায় অর্ধ কোটি টাকার মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন সেনা আটকের দাবি ইরানের

৫ বলে ৫ উইকেট নিয়ে ইতিহাস কিইউ পেসারের 

নদীপথ ধরে হেঁটে বাংলাদেশ পাড়ি দিলেন টনি

নড়াইলে ট্রলির ধাক্কায় শিশু নিহত

ময়মনসিংহে মশার কয়েল কারখানায় আগুন

ভারতের হৃদয় ভাঙতে প্রস্তুত স্যান্টনার