ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৮ মার্চ, ২০২৬, ০১:০৩ দুপুর

জয়পুরহাটের কালাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

জয়পুরহাটের কালাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু, ছবি: দৈনিক করতোয়া ।

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের কালাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সজিব হোসেন (২১) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে কালাই উপজেলার পুনট ইউনিয়নের পাঁচপাইকা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সজিব হোসেন একই গ্রামের রাজু মিয়ার ছেলে। এসব তথ্য নিশ্চিত করেছেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম। 

প্রতিবেশী মিঠু ফকির বলেন, সজিবদের বাড়ির বিদ্যুতের বোর্ডটি আগেই বিদ্যুতায়িত হয়েছিল। আলো জ্বালানোর জন্য সুইচ দিতে গেলে শর্টসার্কিট হয়ে সজিব বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান। পরিবারের সদস্যরা ওই অবস্থায় দ্রুত সজিবকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মেহেদী হাসান পার্থ বলেন, ওই যুবক স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছার আগেই মারা গেছেন।  

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, পরিবার কোনো অভিযোগ না থাকায় মৃতদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

আরও পড়ুন

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুরুদাসপুরে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, পুলিশসহ আহত ৫

দেশে পৌঁছেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশাররফের মরদেহ

ইরানে আটকে পড়া ১৮৬ বাংলা‌দে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন

সৌদির সঙ্গে মিল রেখে মাদারীপুরের ২৫ গ্রামের ৩০ হাজার মানুষের ঈদ উদযাপন

শরীয়তপুরের বিভিন্ন এলাকায় ঈদ উদযাপন

সৌদির সঙ্গে মিল রেখে নওগাঁয় ঈদ উদযাপন