ভিডিও শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৭ মার্চ, ২০২৬, ১০:০০ রাত

মায়ানমারে পাচারকালে ৬০০ বস্তা সিমেন্টসহ আটক ১০

মায়ানমারে পাচারকালে ৬০০ বস্তা সিমেন্টসহ আটক ১০

 সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে মায়ানমারে পাচারের সময় প্রায় ৩ লাখ টাকা মূল্যের ৬০০ বস্তা সিমেন্টসহ ১০ জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

আজ শনিবার (৭ মার্চ) মধ্যরাত ১২টার দিকে অপারেশন কোরাল দ্বীপে নিয়োজিত কোস্ট গার্ড জাহাজ বিজিসি, জয় বাংলা এ অভিযান পরিচালনা করে।

কোস্ট গার্ড পূর্ব জোনের কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপের দক্ষিণ-পূর্ব সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে, সন্দেহজনক একটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে শুল্ক ও কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ৩ লাখ টাকা মূল্যের ৬০০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়।

আরও পড়ুন

এ সময় পাচারকাজে ব্যবহৃত ফিশিং বোটসহ ১০ জন পাচারকারীকে আটক করা হয়।

তিনি জানান, জব্দকৃত সিমেন্ট, ফিশিং বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মায়ানমারে পাচারকালে ৬০০ বস্তা সিমেন্টসহ আটক ১০

বগুড়ায় ১৬শ কেজি পলিথিন জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

রাশমিকার বিয়ের অনুষ্ঠানে খালি পায়ে হাজির রাম চরণ

পরিকল্পিত যাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব: প্রধানমন্ত্রী

ভারতে পাচারের সময় কষ্টিপাথরের দুটি মূর্তি উদ্ধার, পাচারকারী আটক

বগুড়ার শিবগঞ্জে অবৈধ ইটভাটা ৩৫ টি, নিরব প্রশাসন