বগুড়ায় ১৬শ কেজি পলিথিন জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
স্টাফ রিপোর্টার: র্যাব-১২ এর গোপন সংবাদের ভিত্তিতে, আজ শনিবার (৭ মার্চ) বগুড়া শহরের জয়পুর পাড়া এলাকার একটি গোডাউন থেকে আনুমানিক ১৬০০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়।
বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ধারা ৬ক অনুসারে মোবাইল কোর্টের মাধ্যমে আনুমানিক ১৬০০ কেজি সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয় এবং পঞ্চাশ হাজার টাকা জরিমানা ধার্য করে তা আদায় করা হয়।
বগুড়া জেলার সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি)ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র সরকারের নেতৃত্বে অভিযানে পরিবেশ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয়ের পরিদর্শক মো: মাহমুদুল হাসান প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। র্যাব-১২ কোম্পানী কমান্ডার স্কোয়াডন লিডার ফিরোজ আহম্মদ অভিযানে উপস্থিত ছিলেন। অভিযানে র্যাব-১২ সহযোগিতা প্রদান করেন।
আরও পড়ুন
মন্তব্য করুন





_medium_1772897159.jpg)

