ঈদযাত্রা
ট্রেনের ১৮ মার্চের টিকিট মিলবে রোববার
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বাড়ি ফিরতে আগ্রহী মানুষের জন্য অগ্রিম টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। রোববার (৮ মার্চ) বিক্রি হবে ১৮ মার্চের টিকিট।
এছাড়া, রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী ১৯ মার্চের টিকিট ৯ মার্চ পাওয়া যাবে। গত ৩ মার্চ থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। ঈদযাত্রার এ টিকিট শতভাগ অনলাইনে বিক্রি হচ্ছে।
রেলওয়ের সূচি অনুয়ায়ী যাত্রীদের টিকিট কেনা সহজলভ্য করার জন্য পশ্চিমাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে বিক্রি হচ্ছে।
আরও পড়ুনদেশের আকাশে হিজরি শাবান মাসের চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০ কিংবা ২১ মার্চ অনুষ্ঠিত হতে পারে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক







