ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৭ মার্চ, ২০২৬, ০৫:০২ বিকাল

বাজার পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রয়েছে : প্রতিমন্ত্রী ইশরাক

সংগৃহিত,বাজার পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রয়েছে : প্রতিমন্ত্রী ইশরাক

রমজান ও আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের বাজার পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

শনিবার (৭ মার্চ) দুপুরে রাজধানীর শ্যামবাজারে এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে মসলা ও সবজির পাইকারি ও খুচরা বাজার পরিদর্শনের ময় তিনি এ কথা বলেন।

এ সময় প্রতিমন্ত্রী ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রির আহ্বান জানান। তিনি বলেন, ঈদ কেন্দ্র করে কেউ যাতে অবৈধভাবে পণ্য মজুত করে বাজার অস্থিতিশীল করতে না পারে, সে বিষয়ে প্রশাসনের তদারকি অব্যাহত থাকবে। কোনো ব্যবসায়ী যেন পণ্যের মজুত রেখে বাজারে সংকট তৈরি করতে না পারে সেদিকেও সবাইকে নজর রাখতে বলেন।

আরও পড়ুন

তিনি আরও বলেন, আমার এ নির্বাচনী আসনে প্রচণ্ড রকমের গ্যাস সংকট রয়েছে এবং তা সমাধান কীভাবে করা যায় এরইমধ্যে আমি তিতাসের সঙ্গে আলোচনা করেছি। এছাড়া পুরান ঢাকায় কিছু জলাবদ্ধতা রয়েছে তা নিরসনেও আমরা কাজ করে যাবো। খুব শিগগিরই একটি প্রেস কনফারেন্স করে বিগত ১০ দিনের আমার কার্যক্রম সম্পর্কে জনগণকে অবহিত করবো।

এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুস সালাম, ভোক্তা অধিদপ্তর ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান উপস্থিত ছিলেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী