ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৭ মার্চ, ২০২৬, ০৪:৩৭ দুপুর

হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারে ইরানের ড্রোন হামলা

হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারে ইরানের ড্রোন হামলা, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির কাছে মাল্টার পতাকাবাহী প্রিমা নামক একটি তেলবাহী ট্যাঙ্কারে ড্রোন হামলা চালিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তসনিম নিউজ এজেন্সির বরাতে আল-জাজিরার লাইভ আপডেটে এ খবর জানানো হয়।

বিপ্লবী গার্ড কর্পসের দাবি, হরমুজ প্রণালিতে যানচলাচল নিষেধাজ্ঞা এবং ওই এলাকার নিরাপত্তাজনিত ঝুঁকি নিয়ে তাদের নৌবাহিনী ওই ট্যাঙ্কারটিকে বারবার সতর্ক করেছিল। কিন্তু আইআরজিসি-র সেই বারবার দেওয়া সতর্কতা উপেক্ষা করায় ট্যাঙ্কারটির বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। শিপিং ট্র্যাকিং ওয়েবসাইট মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী, আক্রান্ত জাহাজ প্রিমা একটি তেল ও রাসায়নিক বহনকারী ট্যাঙ্কার। জাহাজটি ইউরোপীয় দেশ মাল্টার পতাকাবাহী হয়ে চলাচল করছিল।

আরও পড়ুন

ইরানি কর্তৃপক্ষের মতে, আইআরজিসি নেভির দেওয়া নির্দেশ অমান্য করার জেরেই এই ড্রোন হামলা চালানো হয়েছে। এ ঘটনায় জাহাজটির ক্ষয়ক্ষতির পরিমাণ বা কোনো হতাহতের খবর তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী