ভিডিও শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৭ মার্চ, ২০২৬, ০৪:০৯ দুপুর

বরগুনায় মুখমণ্ডল থেঁতলে গৃহবধূকে হত্যা

বরগুনায় মুখমণ্ডল থেঁতলে গৃহবধূকে হত্যা

বরগুনা সদর উপজেলায় নিজ ঘরে ঢুকে শাবল দিয়ে পিটিয়ে মুখমণ্ডল থেঁতলে আলম তাজ (৪৪) নামে এক গৃহবধূকে হত্যার ঘটনা ঘটেছে। এসময় ঘরে তিনি একাই ছিলেন।

এ ঘটনায় এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ।

গতকাল শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যার দিকে সদর উপজেলার ১০ নম্বর নলটোনা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আগাপদ্মা দিল মাহমুদ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আলম তাজ ওই এলাকার বাসিন্দা আবুল হাওলাদারের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় আলম তাজ নিজ বাড়িতে একা ছিলেন। এ সুযোগে দুর্বৃত্তরা ঘরে ঢুকে লোহার তৈরি শাবল দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। বিশেষ করে তার মাথা-মুখে উপর্যুপরি আঘাত করে মুখমণ্ডল থেঁতলে দেওয়া হয়।

এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে স্বজনদের খবর দেন এবং পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

স্থানীয় বাসিন্দা নাঈম হোসেন তানভীর বলেন, খবর পেয়ে ইফতারের পর ঘটনাস্থলে গিয়ে লাশ পড়ে থাকতে দেখেছি।

তাদের সঙ্গে কারও কোনো বিরোধ আছে বলে আমার জানা নেই। এমনকি তার সঙ্গে থাকা স্বর্ণালংকারও পাওয়া গেছে। নিহতের ছেলেরা বরগুনা শহরে ব্যবসা করেন এবং তার স্বামীরও আর্থিক অবস্থা ভালো। তবে দূরে কারও সঙ্গে কোনো বিরোধ ছিল কি না তা জানা নেই।

নিহতের স্বজন চম্পা বলেন, প্রথমে শুনেছি ওই বাড়িতে আগুন লেগেছে।

আরও পড়ুন

পরে চিৎকার শুনে সবাই গিয়ে দেখি ঘরের বারান্দায় আলম তাজ মৃত অবস্থায় পড়ে আছেন। তার মুখমণ্ডলে অনেক আঘাতের চিহ্ন দেখা গেছে।

নিহতের মা মোসাম্মৎ ছায়াতন বেগম বলেন, আমি মেয়ের বাড়িতে থাকি না। কি কারণে এমন ঘটনা ঘটেছে কিছুই জানি না। জামাই অসুস্থ বলে খবর দেওয়া হয়েছিল। কিন্তু এসে দেখি আমার মেয়েকে কে বা কারা হত্যা করেছে।

নলটোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুজ্জামান মাহফুজ বলেন, এটি একটি নির্মম হত্যাকাণ্ড। আমরা চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হোক এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।

এ বিষয়ে বরগুনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাহ্‌উদ্দিন বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে একটি লোহার তৈরি শাবল জব্দ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই শাবল দিয়েই উপর্যুপরি আঘাত করে আলম তাজকে হত্যা করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরগুনায় মুখমণ্ডল থেঁতলে গৃহবধূকে হত্যা

ইরানে আবারও ভূমিকম্প অনুভূত

গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে পড়ে চালক নিহত

লেবাননে ব্যাপক হামলা ইসরায়েলের, পাল্টা জবাব হিজবুল্লাহর

চাঁদপুরে অস্ত্রসহ ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার

ঢাকায় পা রাখলেন পাকিস্তানের কোচরা