ভিডিও রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৬ মার্চ, ২০২৬, ০৭:২০ বিকাল

শক্তিশালী কালবৈশাখী-তীব্র বজ্রপাতের আভাস

শক্তিশালী কালবৈশাখী-তীব্র বজ্রপাতের আভাস

শক্তিশালী কালবৈশাখী, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টির আভাস দিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।

শুক্রবার (৬ মার্চ) বিকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এ তথ্য জানিয়েছেন।

তিনি পোস্টে বলেন, দুই দিনের ব্যবধানে ২ বার শক্তিশালী কালবৈশাখী, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টি বাংলাদেশের ওপর দিয়ে অতিক্রম করার প্রবল আশঙ্কা করা যাচ্ছে। প্রথমবার ১৫ থেকে ১৭ মার্চ ও দ্বিতীয়বার ২০ থেকে ২২ মার্চ তারিখ পর্যন্ত। উভয় বারই পুরো দেশের ওপর দিয়ে কালবৈশাখী ঝড় অতিক্রমের আশঙ্কা করা যাচ্ছে।

আরও পড়ুন

এতে আরও উল্লেখ করা হয়, সাধারণত যেদিন দেশের উত্তর ও মধ্য ভাগের বিভাগগুলো (রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ও ঢাকা) ওপর দিয়ে কালবৈশাখী ঝড় অতিক্রম করে, তার পরের দিন দেশের মধ্য ও দক্ষিণ ভাগের বিভাগুলোর (খুলনা, ঢাকা, বরিশাল, চট্রগ্রাম ও সিলেট) ওপর দিয়ে কালবৈশাখী ঝড় অতিক্রম করে।

এদিকে আবহাওয়া অফিস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামী সোমবারের (৯ মার্চ) পর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরের গঙ্গাচড়ায় লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ঠ পরীক্ষার্থীদের চরম ভোগান্তি

নাটোরের লালপুরে হ্যাকিং চক্রের এক সদস্য গ্রেফতার

বগুড়া শজিমেক হাসপাতাল পরিস্কার পরিচ্ছন্নসহ শয্যা উন্নতিকরণের দাবিতে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় আহত নারীর মৃত্যু

ফেসবুকে প্রেম হাজার মাইল পাড়ি দিয়ে চীন থেকে মিঠাপুকুরে বর

দিনাজপুরের বিরামপুরে বিদেশি মাগুর মাছ জব্দ করে নদীতে ছাড়ায় জনমনে শঙ্কা