ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৬ মার্চ, ২০২৬, ১১:৪৭ দুপুর

বাহরাইনে ইসরায়েলি দূতাবাসে ইরানের হামলা 

সংগৃহিত,বাহরাইনে ইসরায়েলি দূতাবাসে ইরানের হামলা 

আন্তর্জাতিক ডেস্ক : বাহরাইন ফিনান্সিয়াল হারবার টাওয়ারে ইরানি ড্রোন ভূপাতিত করার পর সেখানে ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা যাচ্ছে।

বাহরাইনের রাজধানী মানামায় অবস্থিত ইসরায়েলি দূতাবাস লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। বৃহস্পতিবার রাতে ইসরায়েলি দূতাবাস লক্ষ্য করে এই হামলা চালানো হয়।

শুক্রবার ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফারস নিউজ এজেন্সির বরাত দিয়ে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।  

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার রাতে বাহরাইনের রাজধানী মানামার ‘ফাইন্যান্সিয়াল হারবার টাওয়ারস’ নামের বাণিজ্যিক কমপ্লেক্স লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান।

আরও পড়ুন


ওই বাণিজ্যিক ভবনে ইসরায়েলি দূতাবাস অবস্থিত। ইসরায়েলি দূতাবাসের অবস্থানের কারণেই সেটি লক্ষ্যবস্তু করা হয়েছে।
এদিকে, ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ওই বাণিজ্যিক কমপ্লেক্সের কাছাকাছি এলাকায় ইরানের একটি ড্রোন শনাক্তের পর সেটি ভূপাতিত করা হয়েছে।

সূত্র : আল-জাজিরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী