ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৫ মার্চ, ২০২৬, ০১:৫১ দুপুর

বগুড়ার কাহালুতে গভীর রাতে মুরইল বাজারে ভয়াবহ আগুন

বগুড়ার কাহালুতে গভীর রাতে মুরইল বাজারে ভয়াবহ আগুন, ছবি: দৈনিক করতোয়া ।

কাহালু (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার কাহালু উপজেলার মুরইল বাজারে ভয়াবহ আগুনে ৬টি দোকানের প্রায় ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে । ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার রাত দেড়টার দিকে। 

জানা গেছে, বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে প্রথমে মুরইল বাজারের আনোয়ারুলের ফার্নিচারের দোকান (মাহিদ ফার্নিচার) থেকে এ আগুনের সূত্রপাত হয়। এরপর মুহূর্তের মধ্যে আগুন আশেপাশে ছড়িয়ে পড়ায় আরও ৫টি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে যায়। আগুনের সংবাদ পেয়ে কাহালু উপজেলা ফায়ার স্টেশনের ওয়ার হাউজ ইন্সপেক্টর সবুজ হোসেনের নেতৃত্বে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনের ঘটনায় মাহিদ ফার্নিচারের ১০ লাখ, মেসার্স শামীম এন্টারপ্রাইজের (হার্ডওয়ারের দোকান) ৯ লাখ ৫০ হাজার, মেসার্স জালাল এন্টারপ্রাইজের (সিমেন্টের দোকান) ২০ হাজার, মেসার্স ফাইম স্টোর (মুদি দোকান) ২০ হাজার, মেসার্স আব্দুল্লাহ ট্রেডার্সের (এলপি গ্যাস সিলিন্ডারের দোকান) ১০ লাখ এবং সিটি গ্লাস হাউসের (কাঁচের দোকান) ১০ হাজার টাকার মালামালা পুড়ে যায় বলে দাবী করা হয়। 

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

জিয়া স্মৃতি জাদুঘরকে দ্রুত হেরিটেজ ঘোষণা দিয়ে সংস্কার করা হবে: অর্থমন্ত্রী

সিলেটে পাথরবোঝাই ৪১ ট্রাক্টরসহ আটক ৬

শোলাকিয়ায় ঈদ জামাতের নিরাপত্তায় ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

আমি কোনো দলের হয়ে কাজ করিনি: ভাবনা

নয়াদিল্লিতে জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সাক্ষাৎ