ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৫ মার্চ, ২০২৬, ১১:৫৮ দুপুর

ইরানের বিরুদ্ধে অভিযানে যোগ দেবে না জার্মানি ও বেলজিয়াম

ইরানের বিরুদ্ধে অভিযানে যোগ দেবে না জার্মানি ও বেলজিয়াম, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিরুদ্ধে চলমান যুক্তরাষ্ট্র-ইসরাইল যৌথ সামরিক হামলায় যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছে জার্মানি ও বেলজিয়াম। বরং উত্তেজনা বৃদ্ধির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে, কূটনৈতিকভাবে সংকট নিরসনের আহ্বান জানিয়েছে দেশ দু’টি।

জার্মান প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস বুধবার বার্লিনে আইন প্রণেতাদের বলেছেন, জার্মানি এই সংঘাতে অংশ নেবে না। ইরানের বিরুদ্ধে চলমান যুক্তরাষ্ট্র-ইসরাইল যৌথ সামরিক হামলায় যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছে জার্মানি ও বেলজিয়াম। বরং উত্তেজনা বৃদ্ধির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে, কূটনৈতিকভাবে সংকট নিরসনের আহ্বান জানিয়েছে দেশ দু’টি।

তিনি বলেন, ‘জার্মানি যুদ্ধের কোনো পক্ষ নয়। জার্মান সশস্ত্র বাহিনী এই যুদ্ধে অংশগ্রহণ করবে না। উত্তেজনা কমাতে ও সহিংসতা যাতে আরো বিস্তার লাভ না করে সেজন্য যথাসাধ্য চেষ্টা করবে জার্মানি।’তিনি বলেন, ‘একটি বিষয় স্পষ্ট: ইসরাইল-যুক্তরাষ্ট্র আক্রমণ এমন একটি সরকারের বিরুদ্ধে পরিচালিত হচ্ছে যারা ইসরাইলকে ধ্বংস করতে চায়।’

পাশাপাশি তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, নির্ভরযোগ্য যুদ্ধোত্তর পরিকল্পনা ছাড়া সামরিক হামলা অস্থিতিশীলতা দীর্ঘায়িত করার ঝুঁকি তৈরি করে। পিস্টোরিয়াস বলেন, ‘ইতিহাস আমাদের শেখায় যে যুদ্ধ শুরু করা শেষ করার চেয়ে অনেক সহজ।’

আরও পড়ুন

ব্রাসেলসে বেলজিয়ামের প্রতিরক্ষামন্ত্রী থিও ফ্রাঙ্কেন একই রকম বার্তা প্রদান করেন। সংসদে তিনি বলেন, বেলজিয়াম বর্তমান যুক্তরাষ্ট্র-ইসরাইল অভিযানে যোগ দেবে না।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী