ভিডিও শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৪ মার্চ, ২০২৬, ০৩:৪১ দুপুর

মুন্সীগঞ্জে চুরির অভিযোগে দুই জনকে পিটিয়ে হত্যা

মুন্সীগঞ্জে চুরির অভিযোগে দুই জনকে পিটিয়ে হত্যা

মুন্সীগঞ্জের লৌহজংয়ে চুরির অভিযোগে পিটুনিতে দুই জন নিহত হয়েছেন।

গতকাল মঙ্গলবার (৩ মার্চ) দিবাগত গভীর রাতে তারা পিটুনিতে গুরুতর আহত হলে পুলিশ তাদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার (৪ মার্চ) তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন- মুন্সীগঞ্জ লৌহজং উপজেলার গোয়ালীমান্দ্রা গ্রামের ফরহাদ মিয়ার ছেলে সাগর (৩০) ও শহিদুল ইসলামের ছেলে ছানারুল (৩০)।

পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার হলদিয়া ইউনিয়নের সাতঘরিয়া কমিউনিটি ক্লিনিকে বৈদ্যুতিক তার চুরি করার সময় স্থানীয় জনগণ তাদের আটক করে পিটুনি দিয়ে অবরুদ্ধ করে রাখেন।

আরও পড়ুন

সংবাদ পেয়ে লৌহজং থানা পুলিশ তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পরে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে মুন্সীগঞ্জ অতিরিক্ত পুলিশ ফিরোজ কবির জানান, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিন জনকে আটক করা হয়েছে। আইনি ব্যবস্থা গ্রহণের বিষয় পক্রিয়াধীন রয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাহফুজ-তাজনুভার নেতৃত্বে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘অলটারনেটিভস’-এর কমিটি ঘোষণা

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪

দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে তৃতীয় দফায় মিসাইল ছুড়ল ইরান

লেবানন সীমান্তে ৮ ইসরায়েলি সেনা আহত

মার্কিন স্থাপনায় হামলা চালাতে ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া

আবারও ইসরায়েলে মিসাইল ছুড়েছে ইরান