ভিডিও মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৩ মার্চ, ২০২৬, ০৯:১২ রাত

উদ্ধার করতে গিয়ে মারপিটের শিকার শ্রমিকদল নেতা

বগুড়ায় আদালতে হাজিরা দিতে আসা যুবককে অপহরণ

বগুড়ায় আদালতে হাজিরা দিতে আসা যুবককে অপহরণ

স্টাফ রিপোর্টার : বগুড়ায় আদালতে হাজিরা দিতে এসে নয়ন নামে  এক যুবক অপহরণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। পরে তাকে আটকে রেখে মারধর করা হচ্ছে এমন খবর পেয়ে উদ্ধার করতে গেলে এক শ্রমিকদল নেতাকেও  আটকে রেখে শারীরিক নির্যাতন করা হয়। খবর পেয়ে ৫ ঘণ্টা পর সন্ধ্যার আগে পুলিশ অভিযান চালিয়ে দু’জনকে উদ্ধার করলেও অভিযুক্ত যুবদল নেতাকে গ্রেফতার করা হয়নি। তবে দলীয়ভাবে তাকে বহিষ্কার করা হয়েছে বলে জানা গেছে।

গতকাল সোমবার সন্ধ্যায় শহরের জলেশ্বরীতলা এলাকা থেকে অপহৃত যুবক নয়ন এবং তার আত্মীয় শ্রমিকদল নেতা শহিদুল ইসলামকে পুলিশ উদ্ধার করে। এঘটনা জানাজানি হলে মঙ্গলবার শহর যুবদলের সহ-সভাপতি  রায়হান শরীফ মাসুমকে প্রাথমিক সদস্যনপদসহ দলীয় সকল পদ থেকে বহিস্কার করা হয়।

বগুড়া শহর শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম জানান, তার স্ত্রীর আত্মীয় নয়ন টাকা লেনদেন সংক্রান্ত একটি মামলায় দুপচাঁচিয়া থেকে সোমবার বগুড়ার আদালতে হাজিরা দিতে আসেন। হাজিরা শেষে আদালত চত্বর থেকে যুবদল নেতা মাসুমের নেতৃত্বে একদল যুবক তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়।

পরে শহরের জলেশ্বরীতলা এলাকায় একটি ভবনের তিনতলায় একটি কক্ষে আটকে রেখে তাকে মারধর করা হয়। বিষয়টি জানতে পেরে  শ্রমিকদল নেতা ঘটনাস্থলে গেলে তাকেও আটক করে মারধর করা হয়। শহিদুল ইসলাম বলেন, কাহালু উপজেলার রেজাউল নামে এক ব্যক্তির সাথে দুপচাচিয়া উপজেলার বাসিন্দা নয়নের টাকা লেনদেন সংক্রান্ত মামলা চলমান।

সেই মামলায় সোমবার হাজির দিতে আসেন নয়ন। রেজাউলের পক্ষ নিয়ে যুবদল নেতা মাসুম পাওনা টাকা আদায় করে দেয়ার উদ্দেশ্যে নয়নকে আদালত চত্বর থেকে তুলে নিয়ে যান। সন্ধ্যার আগে  খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে দুইজনকে উদ্ধার করে। তবে অভিযুক্ত  যুবদল নেতা রায়হান শরীফ মাসুমকে গ্রেফতার করা হয়নি।

আরও পড়ুন

এদিকে ঘটনার পর থেকে যুবদল নেতা রায়হান শরীফ মাসুম আত্মগোপন করেছেন। মোবাইল ফোন বন্ধ থাকায় এঘটনায় তার বক্তব্য পাওয়া যায়নি।

বগুড়া শহর যুবদল সভাপতি আহসান হাবিব মমি জানান,ঘটনাটি জানার পরপরই জেলা যুবদলের নেতৃবৃন্দকে অবহিত করা হয়। পরে আজ মঙ্গলবার (৩ মার্চ) জেলা যুবদলের দপ্তর সম্পাদক সাজু আহম্মেদ রবি স্বাক্ষররিত প্রেসবিজ্ঞপ্তিতে রায়হান শরীফ মাসুমকে প্রাথমিক সদস্য পদসহ দলীয় সকল পদ থেকে বহিস্কার করা হয়েছে।

বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম বলেন, পুলিশ অপহৃত নয়ন এবং তার আত্মীয় শ্রমিকদল নেতা শহিদুল ইসলামকে উদ্ধার করেছে। এসময় সেখানে অন্য কাউকে পাওয়া যায়নি। অপহরণের ঘটনায় নেতৃত্ব দেয়া যুবদল নেতা মাসুমসহ জড়িতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় আদালতে হাজিরা দিতে আসা যুবককে অপহরণ

চট্টগ্রামে শিশু ইরাকে হত্যা পারিবারিক বিরোধে : পুলিশ

বগুড়ায় স্বামীর পর ১৬ কেজি গাঁজাসহ ধরা পড়লেন স্ত্রী

বাবার জানাজায় অংশ নিতে যাবজ্জীবন আসামির প্যারোলে মুক্তি

আটক বাংলাদেশি যুবককে হিলি চেকপোস্ট দিয়ে ফেরত দিল বিএসএফ

কলমাকান্দায় ৯ কেজি গাঁজাসহ ২ যুবক আটক