ভিডিও শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৩ মার্চ, ২০২৬, ০৯:০৩ রাত

বগুড়ায় স্বামীর পর ১৬ কেজি গাঁজাসহ ধরা পড়লেন স্ত্রী

বগুড়ায় স্বামীর পর ১৬ কেজি গাঁজাসহ ধরা পড়লেন স্ত্রী

স্টাফ রিপোর্টার : বগুড়ায় ১০ কেজি গাঁজাসহ স্বামী সাজু মন্ডল গ্রেফতারের দুই মাস পর এবার ১৬ কেজি গাঁজাসহ ধরা পড়লো স্ত্রী আমেনা বেগমও। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার সদস্যরা আজ মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে বগুড়া শহরতলির সাতশিমুলিয়া গ্রাম থেকে গাঁজাসহ তাকে গ্রেফতার করে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ( ডিএনসি) বগুড়া জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহা: জিললুর রহমান এতথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাতশিমুলিয়া গ্রামের কারাবন্দী সাজু মন্ডলের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় বাড়ির খড়ি রাখার ঘরে তল্লাশি করে দুইটি প্লাস্টিকের বস্তায় রাখা প্রায় ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় গ্রেফতার করা হয় সাজু মন্ডলের স্ত্রী আমেনা বেগমকে।

ডিএনসি উপ-পরিচালক জিললুর রহমান আরো জানান, আমেনা বেগম এর স্বামী  সাজু মন্ডলকে গত ২ জানুয়ারি ভোরে সিএনজি চালিত অটোরিকশা যোগে গাঁজা পাচারকালে শাজাহানপুর উপজেলার জামাদারপুকুর এলাকায় ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়।

আরও পড়ুন

বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। আজ মঙ্গলবার (৩ মার্চ) গ্রেফতার আমেনা বেগমের বিরুদ্ধে ডিএনসির উপপরিদর্শক  তাহিদুল আলম বাদি হয়ে সদর থানায় মামলা দায়ের করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাহফুজ-তাজনুভার নেতৃত্বে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘অলটারনেটিভস’-এর কমিটি ঘোষণা

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪

দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে তৃতীয় দফায় মিসাইল ছুড়ল ইরান

লেবানন সীমান্তে ৮ ইসরায়েলি সেনা আহত

মার্কিন স্থাপনায় হামলা চালাতে ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া

আবারও ইসরায়েলে মিসাইল ছুড়েছে ইরান