ভিডিও শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৩ মার্চ, ২০২৬, ০৫:২৫ বিকাল

রাজধানীর ‎তুরাগে ডাকাতিকালে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা

রাজধানীর ‎তুরাগে ডাকাতিকালে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা

‎রাজধানীর তুরাগ থানাধীন দিয়াবাড়ী এলাকায় এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের বাধা দেয়ায় এবং চিনে ফেলার ভয়ে এক গৃহবধূকে (৬৩) শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

জানা যায়, গতকাল সোমবার রাত ৮ টার কিছু পরে মুখশধারী দুই ডাকাত বাড়িতে প্রবেশ করে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, কসটেপ দিয়ে শ্বাস রোধ করে হত্যা করা হয়।

নিহত গৃহবধূর নাম রেজিনা মমতাজ (৬৩)। তিনি ডিয়াবাড়ির ১৫ নাম্বার সেক্টরের ৪ নাম্বার সড়কের ১৫ নাম্বার বাড়ির ৩ তলার বাসিন্দা মাহ আলমের স্ত্রী। 

‎পরিবারের সদস্যদের দাবি, ধস্তাধস্তির একপর্যায়ে ডাকাতরা ওই নারীর মুখে কাপড় ও কসটেপ পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। লুণ্ঠিত মালামাল নিয়ে দ্রুত পালিয়ে যায়।

এ বিষয়ে পিবিআই এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোফাজ্জল হোসেন জানান, প্রাথমিকভাবে এটি একটি ডাকাতির ঘটনা বলে মনে হচ্ছে। তবে এর পেছনে অন্য কোনো শত্রুতা আছে কিনা, তা আমরা খতিয়ে দেখছি। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে এবং অপরাধীদের শনাক্ত করতে সিআইডির ক্রাইম সিন ইউনিট কাজ করছে।

আরও পড়ুন

‎এদিকে, ঘটনার পর দিয়াবাড়ী ও উত্তরা সংলগ্ন এলাকায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ইদানিং এ নির্জন এলাকায় টহল পুলিশের তৎপরতা কমে যাওয়ায় অপরাধীদের আনাগোনা বেড়েছে।

‎এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে তুরাগ থানায় একটি হত্যা ও ডাকাতি মামলার প্রস্তুতি চলছে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

 রংপুর মহানগরে জামায়াত ইসলামীর সমাবেশ অনুষ্ঠিত

চাঁ’নবাবগঞ্জে পৃথক ৪টি অভিযানে মাদকসহ গ্রেফতার ৩

নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া ইরানের সঙ্গে কোনো চুক্তি নয়: ট্রাম্প

৪ লাখ টাকার জন্য থমকে আছে ক্যান্সার আক্রান্ত সোহেলের জীবন

পঞ্চগড়ের দেবীগঞ্জে পৌর উন্নয়নের বরাদ্দে ইউএনও‘র বাগানে ওয়াকওয়ে নির্মাণ

বিচারব্যবস্থা সংস্কার ও নারী নির্যাতন রোধে এনসিপি শক্ত অবস্থান নেবে: নাহিদ ইসলাম