ভিডিও শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৩ মার্চ, ২০২৬, ০২:২৭ দুপুর

নিজের নামের বিলবোর্ড দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজের নামের বিলবোর্ড দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর, ছবি: সংগৃহীত।

রাজধানীর বিভিন্ন সড়কে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে টানানো সব ধরনের ডিজিটাল বিলবোর্ড, ব্যানার ও বিজ্ঞাপনী প্রদর্শনী দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

আজ মঙ্গলবার (৩ মার্চ) সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তিনি এই কঠোর নির্দেশনা প্রদান করেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আজ সকালে গুলশানের বাসভবন থেকে বের হওয়ার সময় হাতিরঝিল সংলগ্ন পুলিশ প্লাজার সামনে নিজের ছবি সংবলিত একটি ব্যানার দেখে প্রধানমন্ত্রী তাৎক্ষণিক বিরক্তি প্রকাশ করেন এবং সেটি দ্রুত সরিয়ে ফেলার নির্দেশ দেন, যা সঙ্গে সঙ্গেই কার্যকর করা হয়। প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, কোনো কোম্পানি বা ব্যক্তি যেন বিলবোর্ডে অভিনন্দন জানিয়ে তার ছবি ব্যবহার না করেন। এর আগেও কয়েক দিন আগে বিজয় সরণি এলাকা দিয়ে যাওয়ার সময় একটি এলইডি স্ক্রিনে অভিনন্দন বার্তা প্রদর্শিত হতে দেখে তিনি তৎক্ষণাৎ তা বন্ধ করার নির্দেশ দিয়েছিলেন। 

সরকারি কাজের প্রচারের চেয়ে ব্যক্তিগত স্তুতির দিকে বেশি মনোযোগ দেওয়াকে তিনি নিরুৎসাহিত করছেন। 

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিএমপির এডিসি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি

গাজীপুরে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ট্রাম্পের ‘প্ল্যান এ’ ব্যর্থ, ‘প্ল্যান বি’ হবে আরও বড় ব্যর্থতা: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

কুয়েতে মিসাইল বিস্ফোরণে আরও এক বাংলাদেশির মৃত্যু

গ্যাস সংকটে দেশের ৬ সার কারখানার ৫টিই বন্ধ

খামেনির ছেলে দুর্বল, ইরানের পরবর্তী নেতা নির্বাচনে আমাকে যুক্ত থাকতে হবে: ট্রাম্প