সাতক্ষীরায় বিএনপি অফিসে আগুন
সাতক্ষীরার তালায় ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।
গতকাল রোববার (০১ মার্চ) রাত ১ টার দিকে উপজেলার রাইচমিল মোড় এলাকায় নগরঘাটা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এ ঘটনা ঘটে।
নগরঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মহব্বত আলী সরদার বলেন, রাতের আঁধারে দুর্বৃত্তরা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন দেয়। এতে কার্যালয়ে থাকা আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে। স্থানীয়রা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
আরও পড়ুনপাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম লুৎফর কবির বলেন, আগুনে কয়েকটি চেয়ার পুড়ে গেছে। ঘটনাস্থল থেকে একটি খালি পেট্রোলের বোতল উদ্ধার করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1772453848.jpg)

_medium_1772453315.jpg)
_medium_1772451160.jpg)
_medium_1772450161.jpg)


