মুন্সীগঞ্জে বাজারের দরপত্র জমা নিয়ে দুই গ্রুপে হাতাহাতি
মুন্সীগঞ্জ সদরে বাজারের দরপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে হাতাহাতি ও ধাওয়া-ধাওয়ির ঘটনা ঘটেছে।
আজ সোমবার (২ মার্চ) দুপুরে সদর উপজেলা পরিষদ কার্যালয়ে মো. সালাহউদ্দিন টুটুল ও রোমান দেওয়ানের লোকজনের মধ্যে এ ঘটনা ঘটে। সালাহউদ্দিন টুটুল জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও রোমান দেওয়ান বিএনপি দলীয় কর্মী বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার দিন সদর উপজেলার পৃথক ৬টি বাজারের ইজারার দরপত্র জমা নেওয়ার কার্যক্রম চলছিল। দুপুর সাড়ে ১২টার দিকে সদরের ধলাগাঁও বাজারের জন্য জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সম্পাদক মো. সালাউদ্দিন টুটুলের গ্রুপের লোকজন দরপত্র জমা দিতে গেলে বিএনপি দলীয় কর্মী রোমান দেওয়ান গ্রুপের লোকজন বাঁধা প্রদান করে। এতে উভয় গ্রুপের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতিতে লিপ্ত হয়। পরে উভয় গ্রুপের মধ্যে উপজেলা পরিষদ কার্যালয়ের বাইরে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় সেখানে উপস্থিত পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।
আরও পড়ুনসদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান বলেন, কিছুটা বিশৃঙ্খলার ঘটনা ঘটেছিলো। তবে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে নির্ধারিত সময়ের মধ্যেই সবার টেন্ডার জমা সম্পন্ন হয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1772450161.jpg)


_medium_1772448254.jpg)




