ভিডিও সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০২ মার্চ, ২০২৬, ০৪:৫৪ দুপুর

যুক্তরাষ্ট্রে হামলার কোনো পরিকল্পনা ইরানের ছিল না : পেন্টাগন

যুক্তরাষ্ট্রে হামলার কোনো পরিকল্পনা ইরানের ছিল না : পেন্টাগন, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ (পেন্টাগন) মার্কিন কংগ্রেসকে জানিয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার উদ্দেশ্যে পরিচালিত মার্কিন-ইসরায়েলি হামলার আগে ইরান কর্তৃক যুক্তরাষ্ট্রকে আক্রমণ করার কোনো পরিকল্পনা বা লক্ষণ ছিল না। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। 

সোমবার (২ মার্চ) রয়টার্স দু’জন সংশ্লিষ্ট ব্যক্তির বরাত দিয়ে বলেছে, কংগ্রেসের রুদ্ধদ্বার বৈঠকে পেন্টাগন কর্মকর্তারা জানান যে, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও প্রক্সি বাহিনীগুলো মার্কিন স্বার্থের জন্য একটি আসন্ন হুমকি ছিল; তবে তারা এটিও স্বীকার করেছেন যে, তেহরান আগে মার্কিন বাহিনীর ওপর হামলার পরিকল্পনা করছে-এমন কোনো গোয়েন্দা তথ্য তাদের কাছে ছিল না। পেন্টাগনের এই দাবি হোয়াইট হাউজের আগের দাবির সম্পূর্ণ বিপরীত। কেননা এর আগে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে, ইরান ‘প্রতিরোধমূলক’ হামলা চালাতে পারে এমন ইঙ্গিত ছিল। 

আরও পড়ুন

পেন্টাগনের এই নতুন তথ্য এমন একটি সময়ে এলো যখন আয়াতুল্লাহ আলি খামেনির ওপর মার্কিন-ইসরায়েলি হামলার বৈধতা এবং প্রয়োজনীয়তা নিয়ে আন্তর্জাতিক মহলে বিতর্ক চলছে। পেন্টাগন স্বীকার করেছে, ইরানের সক্ষমতা থাকলেও তারা আগে হামলা চালানোর কোনো তাৎক্ষণিক পরিকল্পনা করছিল না। পেন্টাগনের এমন স্বীকারোক্তি ট্রাম্প প্রশাসনের ‘নিরাপত্তামূলক আগাম হামলা’র যুক্তিটিকে প্রশ্নের মুখে ফেলেছে। খবর : আল-জাজিরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে হামলার কোনো পরিকল্পনা ইরানের ছিল না : পেন্টাগন

বিশ্বের মানচিত্রে রক্তাক্ত ইরান

মিরসরাইয়ে বিদেশি মদ ও চোলাই মদসহ গ্রেফতার ১

ইরানের কোনো পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়নি : আইএইএ প্রধান

খামেনির মৃত্যু নতুন অনিশ্চয়তার শুরু

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধসহ নিহত ২