ভিডিও রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০১ মার্চ, ২০২৬, ১১:০৩ রাত

নওগাঁর আত্রাইয়ে হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার

নওগাঁর আত্রাইয়ে হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাই থানা পুলিশ হেরোইনসহ মোর্শেদা বিবি (৪২) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মোর্শেদা নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার পূর্বমাধনগর নয়াপাড়া গ্রামের মোবারক হোসেনের মেয়ে।

পুলিশ সূত্রে জানা যায়, আজ রোববার (১ মার্চ) মোর্শেদা আত্রাই সিএনজি স্ট্যান্ড এলাকায় হেরোইন বহন করে আসছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে আত্রাই থানা পুলিশ তাকে আটক করে তল্লাশি করলে তার কাছে ৫০ গ্রাম হেরোইন পাওয়া যায়।

আরও পড়ুন

আত্রাই থানার ওসি আব্দুল করিম বলেন, গ্রেফতারকৃত মোর্শেদার বিরুদ্ধে আত্রাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের এবং আজ রোববার (১ মার্চ) তাকে নওগাঁ আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁর আত্রাইয়ে হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার

বগুড়ার শেরপুরে কৃষকের সেচপাম্প ও সোনার গহনা চুরি

ঠাকুরগাঁওয়ের হরিপুরে পুলিশি অভিযানে মাদকসহ আটক ৩

বগুড়ার শেরপুরে শাশুড়ির বিরুদ্ধে গৃহবধূর পিঠে গরম তেল ঢেলে দেওয়ার অভিযোগ

বগুড়ায় প্রধানমন্ত্রীর নির্দেশনায় যুবদলের ঈদ সামগ্রী বিতরণ

যারা রমজান পেলো আল্লাহর কাছে ক্ষমা নিশ্চিত করতে পারলো না তাদের জন্য ধ্বংস : এসএম ফরহাদ