ভিডিও রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০১ মার্চ, ২০২৬, ০৯:২৫ রাত

বগুড়ায় ফুটপাত দখলমুক্ত রাখতে একসাথে মাঠে নামলেন ডিসি-এসপি

বগুড়ায় ফুটপাত দখলমুক্ত রাখতে একসাথে মাঠে নামলেন ডিসি-এসপি। ছবি : দৈনিক করতোয়া

স্টাফ রিপোর্টার : বগুড়া শহরে যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্ত করাসহ বাজার মনিটরিং কাজে একসাথে মাঠে নেমেছিলেন বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান ও জেলা পুলিশ সুপার মো. শাহাদাত হোসেন। আজ রোববার (১ মার্চ) বিকেলে তারা মাঠে নামেন। এসময় যানজট নিয়ন্ত্রণ, ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে কার্যকর ব্যবস্থা নেয়া হয়। সেইসাথে বাজার মনিটরও করা হয়।

বগুড়া সদর ট্রাফিক বিভাগের ইনচার্জ (টিআই) মো. সালেকুজ্জামান খান জানান, গতকাল বিকেল ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত  জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নেতৃত্বে এই কার্যক্রম চলে। শহরের সাতমাথা থেকে শুরু করে, কবি নজরুল ইসলাম সড়ক, থানা মোড়, চাঁদনী বাজার (কাঁঠালতলা), ফতেহ আলী মোড়, বিএনপি অফিসের সামনে, নবাববাড়ী সড়ক, নবাববাড়ী মোড় ও পুলিশ প্লাজার সামনেসহ শহরের বিভিন্ন স্থানে সড়কের দু’পাশ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় এবং যানজট নিয়ন্ত্রণে ব্যবস্থা নেয়া হয়।

এসময় জেলা প্রশাসক কাঁঠালতলায় বাজার মনিটরিং করেন। জেলা প্রশাসক কাঁঠালতলায় নিম্নমানের খেজুর বিক্রি করায় তিন ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে টিমে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভোক্তা অধিকারের কর্মকর্তাগণকে নির্দেশ দেন।

আরও পড়ুন

এদিকে ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযানকালে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। উচ্ছেদ অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক মেহেদী হাসান ও বগুড়া সদর থানার ওসি মো. মুনিরুল ইসলামও অংশ নেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় ফুটপাত দখলমুক্ত রাখতে একসাথে মাঠে নামলেন ডিসি-এসপি

কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দল নেতাসহ গ্রেফতার ৩

মধ্যপ্রাচ্যের দেশগুলোর সার্বভৌমত্ব লঙ্ঘনে বাংলাদেশের নিন্দা

কমলাপুর স্টেডিয়ামে অব্যবস্থাপনায় ক্রীড়া প্রতিমন্ত্রীর ক্ষোভ, দ্রুত সংস্কারের নির্দেশ

বগুড়ায় এনজিও কার্যালয়ে হামলা, দুইজন হাতুড়িপেটা

নির্বাচক চেয়ে বিজ্ঞপ্তি দিল বিসিবি