ভিডিও রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০১ মার্চ, ২০২৬, ০৮:৫৯ রাত

বগুড়ার দুপচাঁচিয়ায় বোরো ধান চাষে ব্যস্ত কৃষক

বগুড়ার দুপচাঁচিয়ায় বোরো ধান চাষে ব্যস্ত কৃষক

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া উপজেলায় চলতি ইরি-বোরো মৌসুমে জমিতে চারা রোপণে ব্যস্ত সময় পার করছে কৃষকরা। এরই মাঝে প্রায় ৩০ ভাগ জমিতে বোরো চারা রোপণ করা হয়েছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে এই উপজেলায় ১১ হাজার ৭শ হেক্টর জমিতে বোরো ধান রোপনের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। এরমধ্যে প্রায় ৪ হাজার হেক্টর জমিতে চারা রোপণ হয়েছে।

এসব জমিতে রোপনের জন্য কৃষকরা ডিসেম্বর মাস থেকে জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত বীজতলা তৈরী করে। এ লক্ষ্যে চলতি মৌসুমে ৫৯০ হেক্টর জমিতে বোরো ধানের বীজতলার লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছিল। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা গেছে, কৃষকরা ফাঁকা জমিগুলোতে বোরো ধানের চারা রোপনে ব্যস্ত সময় পার করছে।

উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের পালিমহেশপুর গ্রামের মোফজ্জল হোসেন, গোবিন্দপুর গ্রামের আজিজার রহমান, আমশট্ট গ্রামের নিবেশচন্দ্র জানান, ধানের বাজার বেশি থাকায় এবার কৃষকরা ধান চাষে বেশি মনোযোগী হয়েছে। তারা জমিতে রোপনকৃত আলু, সরিষা উত্তোলনের পরপরই জমি বোরো চাষের জন্য তৈরী করে এবং জানুয়ারির প্রথম থেকেই জমিতে বোরো বীজতলা রোপন শুরু করেন।

আবহাওয়া অনুকূলে থাকলে এবার বোরো আবাদের লক্ষ্যমাত্রা অতিক্রম করবে বলে অভিমত ব্যক্ত করেন। সাহারপুকুর বাজারের রাসায়নিক সার বিক্রেতা শহিদুল ইসলাম জানান, এ উপজেলায় চলতি মৌসুমে সারের কোনো সংকট নেই। কৃষকরা তাদের চাহিদা অনুসারে রাসায়নিক সার ও কীটনাশক কিনতে পারছেন।

আরও পড়ুন

গতকাল রোববার এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ সাইফুল আবেদীন জানান, উপজেলার কৃষকরা ফেব্রুয়ারির শেষের দিক থেকেই বোরো চারা রোপণ শুরু করেছে। এরই মাঝে প্রায় ৪ হাজার হেক্টর জমিতে চারা রোপণ সম্পন্ন হয়েছে।

আগামী ১৫ মার্চের মধ্যেই বোরো ধানের চারা রোপণ প্রায় শেষে হবে বলেও জানান। একই সাথে তিনি জানান, এবার বোরো আবাদ নির্ধারিত লক্ষ্যমাত্রা রয়েছে ১১ হাজার ৭শ হেক্টর। যা  অতিক্রম হওয়ার সম্ভাবনাও রয়েছে। কারণ ধানের দাম বৃদ্ধি পাওয়ায় এই আবাদের উপর কৃষকরা গুরুত্ব বেশি দিচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার দুপচাঁচিয়ায় বোরো ধান চাষে ব্যস্ত কৃষক

জামালপুরে পরিত্যক্ত রাইস মিলে অভিযান চালিয়ে টিসিবির ৭২২ বোতল তেল উদ্ধার

ইসরায়েলি হামলায় ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ নিহত

বগুড়ার সোনাতলায় লাভজনক ফসল ভুট্টা চাষে কৃষকদের আগ্রহ বেড়েছে

অভ্যুত্থানে পুলিশ হত্যার তদন্ত নিয়ে কোনো বক্তব্য দিইনি: স্বরাষ্ট্রমন্ত্রী

আলো ছড়াচ্ছেন ব্র্যাক ব্যাংকের উদ্যমী ‘তারা’ এজেন্টরা