কেসিসি হবে শতভাগ দুর্নীতিহীন প্রতিষ্ঠান: প্রশাসক
খুলনা সিটি কর্পোরেশনে (কেসিসি) আনুষ্ঠানিকভাবে প্রশাসকের দায়িত্ব নিয়েছেন বিএনপি নেতা নজরুল ইসলাম মঞ্জু।
আজ রবিবার (১ মার্চ) দুপুরে কেসিসির সভাকক্ষে দায়িত্ব হস্তান্তর করেন বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ। নবাগত প্রশাসককে ফুল দিয়ে বরণ করা হয়।
দায়িত্ব গ্রহণ শেষে নজরুল ইসলাম মঞ্জু বলেন, ‘সিটি কর্পোরেশনের সকল মানুষের সম্মান প্রদান, সার্বক্ষণিক সেবা দেওয়া আমাদের দায়িত্ব। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী একটি পরিচ্ছন্ন, সবুজ, চাঁদাহীন সিটি গড়তে আমরা কাজ করব। সিটি কর্পোরেশন হবে শতভাগ দুর্নীতিহীন একটি প্রতিষ্ঠান। এ দায়িত্ব পালনে সকলের সহযোগিতা চান তিনি।
কেসিসির কর্মকর্তা-কর্মচারিদের উদ্দেশে নবনিযুক্ত প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, আমি অবৈধ অর্থ আয় করব না, আপনারাও অবৈধ লেনদেনের সঙ্গে জড়াবেন না। ঠিকাদারদের কাছ থেকে ঘুষ নেওয়া হবে না। সঠিক কাজ করেই ঠিকাদররা অনায়াসে বিল তুলতে পারবেন। কোনো প্রকার কমিশন বাণিজ্য করবেন না।
নজরুল ইসলাম মঞ্জু নাগরিকদের সঙ্গে নিয়ে কর্ম পরিচালনা গঠন ও বাস্তবায়নের উপর গুরুত্ব দেন। তিনি আধুনিক খুলনা গড়তে টেকসই উন্নয়নের কথাও বলেন। মঞ্জু বলেন, ‘‘প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, খুলনাকে নতুন করে সাজানোর ইচ্ছা তার আছে। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, খুলনাকে সবুজ সিটিতে পরিণত করতে হবে। ফাঁকা জায়গায় গাছ লাগানোর জন্য তিনি নগরবাসীর প্রতি আহ্বান জানান প্রশাসক।
অনুষ্ঠানে বিদায়ী প্রশাসক ও বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ বলেন, যোগ্য ব্যক্তির কাছেই দায়িত্ব যাচ্ছে। তিনি নিশ্চয়ই তার দক্ষতা ও যোগ্যতা দিয়ে জনগণের সেবা করবেন।
আরও পড়ুনদায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান ২টা ১৫ মিনিটে হওয়ার কথা থাকলেও দেরিতে হয়। অনুষ্ঠানে শত শত মানুষ যোগ দেওয়ায় কিছুটা বিশৃংখলা দেখা দেয়। দায়িত্ব হস্তান্তর শেষে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে কেসিসির কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সরকারি-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকতা, বিভিন্ন সামাজক ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
গত ২২ ফেব্রুয়ারি স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে নজরুল ইসলাম মঞ্জুকে কেসিসির প্রশাসক নিয়োগ দেওয়া হয়।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক


_medium_1772372313.jpg)


_medium_1772370197.jpg)
