ভিডিও রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০১ মার্চ, ২০২৬, ০৮:৩২ রাত

অরোরা স্পেশালাইজড হাসপাতালের সাথে জনতা ব্যাংকের কর্পোরেট চুক্তি

 অরোরা স্পেশালাইজড হাসপাতালের সাথে জনতা ব্যাংক পিএলসির মেডিক্যাল সার্ভিস বিষয়ক একটি কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এই চুক্তির আওতায় জনতা ব্যাংকের কমকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা এবং ব্যাংকের কার্ডধারী গ্রাহকরা অরোরা হাসপাতালের প্যাথলজিক্যাল পরীক্ষাসহ বিভিন্ন ধরনের সেবাগ্রহণে বিশেষ ছাড় পাবেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমান, প্রধান কার্যালয়ের জিএম মোহাম্মদ আনিস এবং অরোরা স্পেশালাইজড হাসপাতালের রিউমাটোলজি বিভাগের কনসালটেন্ট ডা: নাহিদুজ্জামান সাজ্জাদ, ডিজিএম গোলাম রাকিব ও কর্পোরেট ইনচার্জ নাজমুল হুদা উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানে জনতা ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, রাজধানীর কাকরাইলে অবস্থিত অরোরা হাসপাতাল গুণগত মান অক্ষুন্ন রেখে স্বল্প খরচে জটিল রোগের উন্নত চিকিৎসা দিয়ে আসছে।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অরোরা স্পেশালাইজড হাসপাতালের সাথে জনতা ব্যাংকের কর্পোরেট চুক্তি

পদ্মা ব্যাংকের ১৩৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত

নেত্রকোণায় এসি বিস্ফোরণে দগ্ধ ব্যবসায়ীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

ইরান যুদ্ধে সৌদিতে আটকা পড়া মুশফিক দেশে ফিরছেন কাল

৫০ হাজার টাকায় কোলের সন্তান বিক্রি করে মায়ের অপহরণ নাটক

গুলশানসহ ডিএমপির চার ডিসির বদলি