গ্রী এসির নতুন “এরি” সিরিজের মোড়ক উন্মোচন
দেশের বাজারে আসছে গ্রী এসির সর্বাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ নতুন “এরি” সিরিজ। দেশের শীর্ষস্থানীয় ইলেক্ট্রনিক্স পণ্যের উৎপাদন ও বিপণনকারী গ্রুপ ইলেক্ট্রো মার্ট সর্বাধুনিক প্রযুক্তি সম্পন্ন নতুন এই সিরিজ বিপণনের সকল প্রস্তুতি গ্রহণ করেছে। এখন থেকে ইলেক্ট্রো মার্ট এর সকল রিটেইল শো-রুম এবং পার্টনার শো-রুমে নতুন “এরি” সিরিজের ১.০, ১.৫ এবং ২.০ টন ক্যাপাসিটির মডেল সমুহ পাওয়া যাবে। এই সিরিজ বিশ্বের বিভিন্ন দেশে সুনামের সাথে ক্রেতা সাধারনের আস্থা অর্জন করেছে। এরই ধারাবাহিকতায় ক্রেতা সাধারনের অধিক সুবিধা বিবেচনায় রেখে ইলেক্ট্রো মাট এই অত্যাধুনিক সিরিজ বিপণন শুরু করেছে।
অনুষ্ঠানের শুরুতে গ্রুপের ডিএমডি মোঃ নুরুল আফছার আগত পার্টনার ও অতিথিবৃন্দকে ধন্যবাদ জানান। তিনি বলেন, বিশ্বের নাম্বার ১ ব্র্যান্ড গ্রী এসি এবং ইলেক্ট্রনিক্স পণ্য সামগ্রী দেশের গ্রাহকদের আস্থা ও নির্ভরতার প্রতীক। গ্রী বর্তমানে বাংলাদেশে নাম্বার ১ এয়ারকন্ডিশনার ব্র্যান্ড। এই সাফল্য এবং সকল কৃতিত্ব আমাদের পার্টনার, শুভানুধ্যায়ী, ক্রেতা, ভোক্তা এবং তাঁদের অকৃত্রিম ভালোবাসা ও আস্থা। অনুষ্ঠানে গ্রী এসির সর্বাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ নতুন “এরি” সিরিজের বিশেষ বৈশিষ্ঠ্য সমুহ তুলে ধরেন গ্রুপের ডিএমডি মোঃ নুরুল আফছার।
তিনি জানান এই সিরিজের বিশেষ বৈশিষ্ঠ্য সমুহ হল- এআই ইনভার্টার কমপ্রেসার, হাইব্রিড ডিফ্রস্টিং টেকনোলজি, অটো সেলফ ক্লিনিং সিস্টেম, স্মার্ট হিউমিডিফিকেশন, স্মার্ট ওয়াইফাই সিস্টেম এবং মিনি এনার্জি রিকভারী সিস্টেম যাহা বর্তমান বিশ্বে সর্বাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ। এআই ইনভার্টার কম্প্রেসার যা স্বয়ংক্রিয়ভাবে তাপমাত্রা এবং বিদ্যুৎ নিয়ন্ত্রণ করে ফলে নরমাল ইনভার্টার যে পরিমাণ বিদ্যুৎ সাশ্রয় করে তার চেয়ে ১৫ থেকে ২০% অতিরিক্ত বিদ্যুৎ সাশ্রয় করে গ্রী এরি এসি। হাইব্রিড ডিফ্রস্টিং টেকনোলজি একটানা ১০ ঘন্টা পর্যন্ত হিট প্রডিউস করতে পারে ফলে শীতকালেও ঠান্ডা নিয়ে টেনশন ফ্রি থাকা যায়। মিনি এনার্জি রিকভারী সিস্টেম কমফোর্টবল এয়ার সার্কুলেশন নিশ্চিত করে। গ্রী “এরি” সিরিজের স্মার্ট হিউমিডিফিকেশন রুমের হিউমিডিটি ব্যালেন্স করে রুমকে রাখে সতেজ এবং ত্বকের ক্ষতি হওয়া থেকে রক্ষা করে।
গ্রী এসির কোল্ড প্লাজমা প্লাস টেকনোলজি ঘন্টায় ৯৩% পর্যন্ত ব্যাকটেরিয়া দূর করে সম্পূর্ণ বাতাস পরিশোধন করতে সহায়তা করে। কোল্ড এলার্জির কারণে অনেকে দীর্ঘ সময় ধরে এসি ব্যবহার করতে পারেন না। তাঁদেরকে স্বাছন্দ্যে দীর্ঘ সময় এসি ব্যবহারের নিশ্চয়তা প্রদান করে। গ্রী “এরি” সিরিজের অটোমেটিক সেলফ ক্লিনিং সিস্টেম এসি বন্ধ করার পর অটোমেটিক ক্লিনিং সিস্টেম এসির ইনডোর এবং আউটডোর ক্লিন করে দেয়। ফলে পরবর্তী এসি ছাড়ার সময় বাতাস হয় সম্পূর্ণ ব্যাকটেরিয়া মুক্ত।
নতুন সিরিজের গ্রী “এরি” এসিতে রয়েছে স্বংয়ক্রিয়ভাবে নেটওয়ার্কের সাথে সংযোগ স্থাপনের সক্ষমতা সম্পন্ন উচ্চ প্রযুক্তির স্মার্ট ওয়াইফাই সিস্টেম। এই প্রযুক্তি প্রচলিত ওয়াইফাই এর তুলনায় অতি দ্রুত সংযোগ স্থাপন করে। ফলে মোবাইল এর মাধ্যমে যে কোন স্থান থেকে এসির কার্যক্রম নিয়ন্ত্রণ করা যায়। যা এসি ব্যবহারকে সহজ, সুবিধাজনক ও নির্ভরযোগ্য করে তোলে।
আরও পড়ুনইলেক্ট্রো মার্ট গ্রুপ গ্রী এর সাথে প্রযুক্তি শেয়ারিং বাংলাদেশে কারখানা স্থাপন করছে। ফলে বাংলাদেশের আবহাওয়া এবং গ্রাহকদের কাঙ্খিত প্রয়োজনের সঙ্গে মানানসই করে গ্রী এসি প্রস্তুত করা হয়। বাংলাদেশের পরিবেশে কার্বন নিঃসরণ মাত্রা শূন্য পর্যায়ে রাখতে এবং পরিবেশ সংরক্ষণের প্রয়োজনে গ্রী’র উদ্ভাবনী ও পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। গ্রুপের ডিএমডি মোঃ নুরুল আফছার জানান গ্লোবাল ওয়ার্মিং এর কারণে বিশ্বব্যাপী উষ্ণতা বাড়ছে। বাংলাদেশও এই নিয়ে বেশ ঝুঁকিতে রয়েছে। পরিবেশের প্রতি দায়বদ্ধতার কারণে গ্রী প্রতিটি পণ্য উৎপাদনে পরিবেশ বান্ধব কাঁচামাল, যন্ত্রাংশ ও অন্যান্য উপকরণ ব্যবহার করা হয়।
গ্রী এসি শূন্য মাত্রার কার্বন নিঃসরণ ও পরিবেশ বান্ধব প্রযুক্তির জন্য বৈশ্বিক ভাবে সর্বোচ্চ অ্যাওয়ার্ড পেয়েছে। পরিবেশে কার্বন নিঃসরণ হ্রাস এবং টেকসই উন্নয়ন প্রযুক্তিতে বিশেষ অবদানের জন্য গ্রী’কে স্বীকৃতি প্রদান করা হয়েছে। বিগত ২০০১ থেকে একটানা বিশ্বে নাম্বার ১ এসির শীর্ষ স্থান দখল করে আসছে গ্রী। গ্রী “শূন্য কার্বন নিঃসরণ” প্রযুক্তির জন্য গ্লোবাল কুলিং পুরস্কার জিতেছে। এছাড়া গ্রী টানা ২য় বারের মত বাংলাদেশের সুপার ব্র্যান্ডের স্বীকৃতি অর্জন করে।
ইলেক্ট্রো মার্ট বিশ্বাস করে বিশেষ বৈশিষ্ঠ্য সম্বলিত গ্রী “এরি” সিরিজ দেশের সকল ক্রেতা সাধারণের মাঝে ব্যাপক সাড়া জাগাতে সক্ষম হবে। এই নতুন সিরিজের মোড়ক উম্মোচন অনুষ্ঠানটি ইলেক্ট্রো মার্ট লিমিটেড এর গুলশান কর্পোরেট অফিসে বিগত ২৮/০২/২০২৬ইং তারিখে সম্পূর্ণ করা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গ্রুপের ডিএমডি মোহাম্মদ নুরুচ্ছাফা বাবু, পরিচালক মোহাম্মদ সাজ্জাদ-উন-নেওয়াজ, বিক্রয় ও বিপণন জিএম মাহমুদুন নবী চেীধুরী, এনএসএম জুলহাক হোসাইন সহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।
মন্তব্য করুন









